হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যানবাহনে বৈধ কাগজপত্র তল্লাশিকালে ৫ কেজি গাঁজা প্রাইভেট কারসহ চালক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ০৮:৪১ অপরাহ্ন

হেলাল উদ্দিন, টেকনাফ::

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

আটক ব্যক্তির নাম- রেজাউল করিম(৩৫) । তিনি টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে ও ওই গাড়ির চালক।

আজ বুধবার বেলা একটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ট্রাফিক পুলিশ তল্লাশি চৌকি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এ তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশ টেকনাফ জোনের পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া।
তিনি বলেন, আজ বুধবার সকাল থেকে প্রতিদিনের মতো বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে টেকনাফে আসছিলেন চট্টগ্রাম মেট্রো খ-১১-২০৫৬ নং একটি প্রাইভেটকার। তল্লাশি চৌকিতে গাড়ির কাগজপত্র দেখাতে বললে চালকের আচরণের সন্দেহ হয়। এই সময় সন্দেহভাজন অবস্থায় গাড়ি তল্লাশি চালানো হলে গাড়ির পিছনের ডেস্কে ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা রুজু করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া বলেন, গত দুই সপ্তাহে টেকনাফের অর্ধশতাধিক মামলার বিপরীতে প্রায় দুই লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

যানবাহনে বৈধ কাগজপত্র তল্লাশিকালে ৫ কেজি গাঁজা প্রাইভেট কারসহ চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যানবাহনে বৈধ কাগজপত্র তল্লাশিকালে ৫ কেজি গাঁজা প্রাইভেট কারসহ চালক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল ২০২২, ০৮:৪১ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন, টেকনাফ:: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটক ব্যক্তির নাম- রেজাউল করিম(৩৫) । তিনি টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে ও ওই গাড়ির চালক। আজ বুধবার বেলা একটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ট্রাফিক পুলিশ তল্লাশি চৌকি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশ টেকনাফ জোনের পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া। তিনি বলেন, আজ বুধবার সকাল থেকে প্রতিদিনের মতো বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে টেকনাফে আসছিলেন চট্টগ্রাম মেট্রো খ-১১-২০৫৬ নং একটি প্রাইভেটকার। তল্লাশি চৌকিতে গাড়ির কাগজপত্র দেখাতে বললে চালকের আচরণের সন্দেহ হয়। এই সময় সন্দেহভাজন অবস্থায় গাড়ি তল্লাশি চালানো হলে গাড়ির পিছনের ডেস্কে ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা রুজু করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া বলেন, গত দুই সপ্তাহে টেকনাফের অর্ধশতাধিক মামলার বিপরীতে প্রায় দুই লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×