হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যারা বিদেশে টাকা পাচার করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে:ধর্ম উপদেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

নাজিম উদ্দিন, পেকুয়া::

যারা দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল অপরাধীদের বিচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কক্সবাজারের পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

শনিবার দুপুর দেড়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বাজার পাড়া ওয়াসিম আকরামের বাড়িতে যান তিনি। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা দেশের জাতীয় বীর। ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাচ্ছি। ইতিহাসে তার নাম স্বর্ণঅক্ষরে লেখা থাকবে এবং চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমাদের সরকার জুলাই বিপ্লব নামে একটা ফাউন্ডেশন করেছে। সেখান থেকে যারা হতাহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা করে যাবেন এবং আমাদের সরকার চলে যাওয়ার পরও এই ফাউন্ডেশন থাকবে।

এসময় আস্ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকার চেক তুলে দেন নিহত ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের কাছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা। এসময় ওয়াসিম আকরামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন তিনি।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিবুর রাজা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

যারা বিদেশে টাকা পাচার করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে:ধর্ম উপদেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যারা বিদেশে টাকা পাচার করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে:ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন, পেকুয়া:: যারা দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল অপরাধীদের বিচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কক্সবাজারের পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার দুপুর দেড়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বাজার পাড়া ওয়াসিম আকরামের বাড়িতে যান তিনি। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা দেশের জাতীয় বীর। ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাচ্ছি। ইতিহাসে তার নাম স্বর্ণঅক্ষরে লেখা থাকবে এবং চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমাদের সরকার জুলাই বিপ্লব নামে একটা ফাউন্ডেশন করেছে। সেখান থেকে যারা হতাহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা করে যাবেন এবং আমাদের সরকার চলে যাওয়ার পরও এই ফাউন্ডেশন থাকবে। এসময় আস্ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকার চেক তুলে দেন নিহত ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের কাছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা। এসময় ওয়াসিম আকরামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন তিনি। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিবুর রাজা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×