হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাজ্যে পোষা টিয়া হত্যার দায়ে দুই নারীর কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


লন্ডন, ৩০ আগস্ট – পোষা টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই নারী হলেন- নিকোলা ব্র্যাডলি (৩৫) এবং ট্রেসি ডিক্সন (৪৭)। তারা দুইজনই যুক্তরাজ্যের কার্লাইল শহরের বাসিন্দা। মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে তারা আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে মেরে ফেলেন বলে জানা গেছে।

আদালতের রায় অনুসারে, মেরে ফেলার আগে পাখিটিকে পরিষ্কার করার স্প্রে দেওয়া হয়েছিল। পরে পাখিটির ঘাড় ভেঙ্গে ফেলা হয়। বিচারকের ভাষ্যমতে দুই মহিলার নিষ্ঠুরতা ছিল সীমার বাইরে। তাদের উভয়কে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় নারীই প্রথমে তাদের অপরাধ অস্বীকার করে। কিন্তু বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য প্রাণী পোষা নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

টিয়ার মালিক পল ক্রুকস আদালতকে বলেছেন, ঘটনার পর তিনি উদ্বীগ্ন, প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যায় ভুগছেন। ক্রুকসের মতে, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩০ জুলাই। সেদিন রাতের বেলা তিনি ওই মাতাল মহিলাদেরকে তার বাড়িতে লিফট দিয়েছিলেন। পরে সে কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয় এবং ফেরার পরে দেখতে পায় টিয়ার মাথা খাঁচার বাইরে ঝুলছে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ৩০ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাজ্যে পোষা টিয়া হত্যার দায়ে দুই নারীর কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাজ্যে পোষা টিয়া হত্যার দায়ে দুই নারীর কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ৩০ আগস্ট – পোষা টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই নারী হলেন- নিকোলা ব্র্যাডলি (৩৫) এবং ট্রেসি ডিক্সন (৪৭)। তারা দুইজনই যুক্তরাজ্যের কার্লাইল শহরের বাসিন্দা। মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে তারা আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে মেরে ফেলেন বলে জানা গেছে। আদালতের রায় অনুসারে, মেরে ফেলার আগে পাখিটিকে পরিষ্কার করার স্প্রে দেওয়া হয়েছিল। পরে পাখিটির ঘাড় ভেঙ্গে ফেলা হয়। বিচারকের ভাষ্যমতে দুই মহিলার নিষ্ঠুরতা ছিল সীমার বাইরে। তাদের উভয়কে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় নারীই প্রথমে তাদের অপরাধ অস্বীকার করে। কিন্তু বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য প্রাণী পোষা নিষিদ্ধ করা হয়েছে। টিয়ার মালিক পল ক্রুকস আদালতকে বলেছেন, ঘটনার পর তিনি উদ্বীগ্ন, প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যায় ভুগছেন। ক্রুকসের মতে, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩০ জুলাই। সেদিন রাতের বেলা তিনি ওই মাতাল মহিলাদেরকে তার বাড়িতে লিফট দিয়েছিলেন। পরে সে কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয় এবং ফেরার পরে দেখতে পায় টিয়ার মাথা খাঁচার বাইরে ঝুলছে। সূত্র: বিডি-প্রতিদিনআইএ/ ৩০ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×