হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাজ্যে মার্কিন বিমান বাহিনীর ব্যবহৃত ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


লন্ডন, ২৬ এপ্রিল – যুক্তরাজ্যে মার্কিন বিমান বাহিনীর ব্যবহারের জন্য অনুমোদিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার ভোরের দিকে এই অগ্নিকাণ্ড শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজে দেখা গেছে যে, ফেয়ারফোর্ড ঘাঁটির সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহৃত একটি ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন, তখন ভবনটির ছাদ ধসে পড়ে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ব্রিটিশ বিমান বাহিনীর কোনো উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ঘাঁটির একটি পুরনো ও পরিত্যক্ত ভবন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে মার্কিন বাহিনীর সরঞ্জামাদির কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

গ্লুচেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা বর্তমানে ওই বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের ঘরের জানালা ও দরজা বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ১৯৮৬ সালে লিবিয়ায় হামলার সময়ও এই ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাজ্যে মার্কিন বিমান বাহিনীর ব্যবহৃত ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাজ্যে মার্কিন বিমান বাহিনীর ব্যবহৃত ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২৬ এপ্রিল – যুক্তরাজ্যে মার্কিন বিমান বাহিনীর ব্যবহারের জন্য অনুমোদিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার ভোরের দিকে এই অগ্নিকাণ্ড শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজে দেখা গেছে যে, ফেয়ারফোর্ড ঘাঁটির সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহৃত একটি ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন, তখন ভবনটির ছাদ ধসে পড়ে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ব্রিটিশ বিমান বাহিনীর কোনো উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ঘাঁটির একটি পুরনো ও পরিত্যক্ত ভবন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে মার্কিন বাহিনীর সরঞ্জামাদির কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।গ্লুচেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা বর্তমানে ওই বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের ঘরের জানালা ও দরজা বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।এর আগে ১৯৮৬ সালে লিবিয়ায় হামলার সময়ও এই ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।এনএন/ ২৬ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×