হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের রাস্তায় উবার চালাচ্ছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র, ৪ ফেব্রুয়ারি – আর্থিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রে উবার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের যুক্তরাষ্ট্র শাখার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুরির সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই পরিস্থিতির শিকার হয়ে বর্তমানে তিনি প্রবাসে কঠিন সময় পার করছেন। সাক্ষাৎকারে সুরি জানান যে তিনি কখনো ভাবেননি তাকে এমন কাজ করতে হবে তবে উবার চালিয়ে সৎভাবে রোজগার করতে পেরে তিনি গর্ববোধ করেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ইমরান খানের আদর্শে অবিচল থাকার কথা জানিয়ে তিনি বলেন যে বর্তমান সরকারের অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার রয়েছেন। তিনি আরও দাবি করেন যে ক্ষমতায় থাকাকালে তিনি কোনো অবৈধ সম্পদ গড়েননি এবং সর্বদা মর্যাদার সাথে জীবনযাপন করেছেন। উল্লেখ্য যে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাসিম খান সুরি পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ইমরান খানের প্রতি আনুগত্য দেখিয়ে পদত্যাগ করেছিলেন।

এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের রাস্তায় উবার চালাচ্ছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের রাস্তায় উবার চালাচ্ছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] যুক্তরাষ্ট্র, ৪ ফেব্রুয়ারি – আর্থিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রে উবার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের যুক্তরাষ্ট্র শাখার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুরির সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই পরিস্থিতির শিকার হয়ে বর্তমানে তিনি প্রবাসে কঠিন সময় পার করছেন। সাক্ষাৎকারে সুরি জানান যে তিনি কখনো ভাবেননি তাকে এমন কাজ করতে হবে তবে উবার চালিয়ে সৎভাবে রোজগার করতে পেরে তিনি গর্ববোধ করেন।ইমরান খানের আদর্শে অবিচল থাকার কথা জানিয়ে তিনি বলেন যে বর্তমান সরকারের অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার রয়েছেন। তিনি আরও দাবি করেন যে ক্ষমতায় থাকাকালে তিনি কোনো অবৈধ সম্পদ গড়েননি এবং সর্বদা মর্যাদার সাথে জীবনযাপন করেছেন। উল্লেখ্য যে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাসিম খান সুরি পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ইমরান খানের প্রতি আনুগত্য দেখিয়ে পদত্যাগ করেছিলেন।এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×