হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি কার্যকর হওয়ার এক মাস পর হরমুজ প্রণালি উন্মুক্ত করবে ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


তেহরান, ২৬ মে – যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি স্বাক্ষরের ৩০ দিন পর আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইরান। জাপানি সংবাদমাধ্যম নিক্কি এশিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়,

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

শান্তিচুক্তি কার্যকর হওয়ার এক মাস পর হরমুজ প্রণালিতে পেতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ শুরু করবে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর ফলে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচলের দীর্ঘদিনের সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে,

শান্তিচুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য উভয় পক্ষ বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি বিশ্ব বাণিজ্যে কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরান অবরোধ প্রত্যাহার না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছিলেন। মার্কিন নৌবাহিনী মাইনগুলো সরানোর চেষ্টা করলেও মাইনগুলোর সঠিক অবস্থান গোপন থাকায় সেই প্রচেষ্টা সফল হয়নি।

এস এম/ ২৬ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি কার্যকর হওয়ার এক মাস পর হরমুজ প্রণালি উন্মুক্ত করবে ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি কার্যকর হওয়ার এক মাস পর হরমুজ প্রণালি উন্মুক্ত করবে ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৬ মে – যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি স্বাক্ষরের ৩০ দিন পর আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইরান। জাপানি সংবাদমাধ্যম নিক্কি এশিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।মধ্যপ্রাচ্যের একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়,শান্তিচুক্তি কার্যকর হওয়ার এক মাস পর হরমুজ প্রণালিতে পেতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ শুরু করবে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর ফলে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচলের দীর্ঘদিনের সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে,শান্তিচুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য উভয় পক্ষ বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি বিশ্ব বাণিজ্যে কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরান অবরোধ প্রত্যাহার না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছিলেন। মার্কিন নৌবাহিনী মাইনগুলো সরানোর চেষ্টা করলেও মাইনগুলোর সঠিক অবস্থান গোপন থাকায় সেই প্রচেষ্টা সফল হয়নি।এস এম/ ২৬ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×