হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা ইরানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন


তেহরান, ০২ জানুয়ারি – ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে ইরান বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে ও এতে যুক্তরাষ্ট্রের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের জানা উচিত, এই অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার শামিল হবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন

গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।

এদিকে, একই দিনে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যেকোনো অজুহাতে ইরানের নিরাপত্তার ওপর আঘাত হানার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। ইরানের নিরাপত্তা একটি ‘রেড লাইন’।

শামখানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপমূলক পদক্ষেপ ইরান মেনে নেবে না ও দেশটির সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা ইরানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা ইরানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ০২ জানুয়ারি – ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে ইরান বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে ও এতে যুক্তরাষ্ট্রের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে।শুক্রবার (২ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের জানা উচিত, এই অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার শামিল হবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।এদিকে, একই দিনে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যেকোনো অজুহাতে ইরানের নিরাপত্তার ওপর আঘাত হানার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। ইরানের নিরাপত্তা একটি ‘রেড লাইন’।শামখানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপমূলক পদক্ষেপ ইরান মেনে নেবে না ও দেশটির সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×