হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরও কঠোর হুঁশিয়ারি ইরানের আইআরজিসির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


তেহরান, ২৮ জুন – যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাবে আরও কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দিলো বাহিনীটি।

এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ইরান আগেই স্পষ্ট করেছিল যে শত্রুরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তারা প্রবঞ্চনায় লিপ্ত। তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না কারণ আলোচনার যেকোনো পর্যায়ে তারা শত্রুতামূলক পদক্ষেপ নিতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে শত্রুপক্ষ এ ধরনের কোনো উস্কানি দিলে ইরান অতীতে তার দাঁতভাঙা জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

হোসেইন মোহেবি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শত্রু কোনোভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে আগের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন যে প্রতিপক্ষের এমন আচরণ ইরানের কাছে মোটেও অস্বাভাবিক নয় কারণ তারা শত্রুর প্রকৃতি সম্পর্কে গভীরভাবে অবগত।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ক্রমশ জটিল করে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এনএন/ ২৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরও কঠোর হুঁশিয়ারি ইরানের আইআরজিসির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরও কঠোর হুঁশিয়ারি ইরানের আইআরজিসির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৮ জুন – যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাবে আরও কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দিলো বাহিনীটি।এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ইরান আগেই স্পষ্ট করেছিল যে শত্রুরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তারা প্রবঞ্চনায় লিপ্ত। তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না কারণ আলোচনার যেকোনো পর্যায়ে তারা শত্রুতামূলক পদক্ষেপ নিতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে শত্রুপক্ষ এ ধরনের কোনো উস্কানি দিলে ইরান অতীতে তার দাঁতভাঙা জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।হোসেইন মোহেবি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শত্রু কোনোভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে আগের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন যে প্রতিপক্ষের এমন আচরণ ইরানের কাছে মোটেও অস্বাভাবিক নয় কারণ তারা শত্রুর প্রকৃতি সম্পর্কে গভীরভাবে অবগত।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ক্রমশ জটিল করে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।এনএন/ ২৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×