হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া: কড়া হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন


সিউল, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যে সংঘাতের রেশ কাটতে না কাটতেই পূর্ব এশিয়া নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান বার্ষিক যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন ও সিউলের বিরুদ্ধে ওই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করার গুরুতর অভিযোগ তুলেছেন উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী এবং কিম জং উনের বোন কিম ইয়ো জং।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কিম ইয়ো জং জানান, তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ শত্রুপক্ষের এই শক্তি বৃদ্ধি অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি সতর্ক করে বলেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি এবং সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ঠিক কী উদ্দেশ্যে এই ধরনের উসকানিমূলক কাজ করছে, পিয়ংইয়ং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন। গত সোমবার থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী এই যৌথ সামরিক মহড়াটির নাম দেওয়া হয়েছে ফ্রিডম শিল্ড। এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রায় আঠারো হাজার সেনাসদস্য।

যুক্তরাষ্ট্রের কোরিয়াভিত্তিক বাহিনীর দাবি, এই মহড়ার মূল লক্ষ্য হলো সমন্বিত অপারেশনাল পরিবেশ উন্নত করা এবং জোটের পাল্টা আঘাত হানার সক্ষমতা আরও শক্তিশালী করা।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছিলেন, তিনি আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনর্মিলনের চেষ্টা করবেন না। এর ফলে দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্ক আরও জটিল আকার ধারণ করেছে।

এনএন/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া: কড়া হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া: কড়া হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিউল, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যে সংঘাতের রেশ কাটতে না কাটতেই পূর্ব এশিয়া নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান বার্ষিক যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন ও সিউলের বিরুদ্ধে ওই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করার গুরুতর অভিযোগ তুলেছেন উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী এবং কিম জং উনের বোন কিম ইয়ো জং।মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করেন।কিম ইয়ো জং জানান, তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ শত্রুপক্ষের এই শক্তি বৃদ্ধি অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি সতর্ক করে বলেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি এবং সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ঠিক কী উদ্দেশ্যে এই ধরনের উসকানিমূলক কাজ করছে, পিয়ংইয়ং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন। গত সোমবার থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী এই যৌথ সামরিক মহড়াটির নাম দেওয়া হয়েছে ফ্রিডম শিল্ড। এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রায় আঠারো হাজার সেনাসদস্য।যুক্তরাষ্ট্রের কোরিয়াভিত্তিক বাহিনীর দাবি, এই মহড়ার মূল লক্ষ্য হলো সমন্বিত অপারেশনাল পরিবেশ উন্নত করা এবং জোটের পাল্টা আঘাত হানার সক্ষমতা আরও শক্তিশালী করা।উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছিলেন, তিনি আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনর্মিলনের চেষ্টা করবেন না। এর ফলে দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্ক আরও জটিল আকার ধারণ করেছে।এনএন/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×