হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ২০ বন্দিকে মুক্তি দিলো হামাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

জেরুজালেম, ২৬ নভেম্বর – যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দিনে ২০ জন বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের মধ্যে ১৩ জন ইসরাইলি ও ৭ জন বিদেশি নাগরিক।

শনিবার (২৫ নভেম্বর) দেশটির স্থানীয় সময় রাত ১১ টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। হামাসের সশস্ত্র শাখা বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা ১৩ ইসরাইলি বন্দি এবং সাতজন বিদেশি নাগরিককে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে।

বন্দিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘১৩ ইসরাইলি ও বেশ কয়েকজন বিদেশি নাগরিক এখন গাজায় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের (আইসিআরসি) সঙ্গে রয়েছেন।’

অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘রেড ক্রস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিম্মিরা বর্তমানে রাফাহ ক্রসিং থেকে মিশরের দিকে যাচ্ছে।’
গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। কাতারের মধ্যস্থতায় হওয়ার এই যুদ্ধবিরতির মধ্যদিয়ে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ হয়ে যায়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথমদিন স্থানীয় সময় বিকাল ৪টায় ১৩ জন ইসরাইলি ও ১২ জন থাই নাগরিককে মুক্তি দেয় হামাস। এর আড়াই ঘণ্টা পর কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরাইল।

সূত্র: কালবেলা
আইএ/ ২৬ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ২০ বন্দিকে মুক্তি দিলো হামাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ২০ বন্দিকে মুক্তি দিলো হামাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৬ নভেম্বর – যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দিনে ২০ জন বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের মধ্যে ১৩ জন ইসরাইলি ও ৭ জন বিদেশি নাগরিক। শনিবার (২৫ নভেম্বর) দেশটির স্থানীয় সময় রাত ১১ টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। হামাসের সশস্ত্র শাখা বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার। হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা ১৩ ইসরাইলি বন্দি এবং সাতজন বিদেশি নাগরিককে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। বন্দিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘১৩ ইসরাইলি ও বেশ কয়েকজন বিদেশি নাগরিক এখন গাজায় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের (আইসিআরসি) সঙ্গে রয়েছেন।’ অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘রেড ক্রস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিম্মিরা বর্তমানে রাফাহ ক্রসিং থেকে মিশরের দিকে যাচ্ছে।’গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। কাতারের মধ্যস্থতায় হওয়ার এই যুদ্ধবিরতির মধ্যদিয়ে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ হয়ে যায়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথমদিন স্থানীয় সময় বিকাল ৪টায় ১৩ জন ইসরাইলি ও ১২ জন থাই নাগরিককে মুক্তি দেয় হামাস। এর আড়াই ঘণ্টা পর কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরাইল। সূত্র: কালবেলাআইএ/ ২৬ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×