হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতি জোরদারের আলোচনার মধ্যেই আফগানিস্তানে গোলাবর্ষণ করল পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন


কাবুল, ০৬ নভেম্বর – তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আফগানিস্তানের সামরিক সূত্র বলেছে, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি। তবে এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক।

প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে। তালেবান ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতি জোরদারের আলোচনার মধ্যেই আফগানিস্তানে গোলাবর্ষণ করল পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতি জোরদারের আলোচনার মধ্যেই আফগানিস্তানে গোলাবর্ষণ করল পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ০৬ নভেম্বর – তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।আফগানিস্তানের সামরিক সূত্র বলেছে, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি। তবে এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক।প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে। তালেবান ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছেসূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৬ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×