হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধের আবহে ইরানে ঈদুল ফিতর উদযাপিত, নিহত কর্মকর্তাদের জানাজা সম্পন্ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন


তেহরান, ২১ মার্চ – যুদ্ধ ও চরম উত্তেজনার মধ্যেই বিশাল জনসমুদ্রের উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার ইরানি নাগরিক। ৩০টি রোজা পালনের পর শনিবার দেশটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র এই উৎসব পালিত হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্য থেকে জানা যায়, ভোরবেলা থেকেই রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে ঈদের জামাতে অংশ নিতে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হন। মূল মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে অসংখ্য মানুষ বাইরের উন্মুক্ত রাস্তায় নামাজ আদায় করেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

তেহরান ছাড়াও আরাক, জাহেদান এবং আবাদান শহরের উন্মুক্ত ময়দানেও বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে উৎসবের এই দিনটিতে আনন্দের পাশাপাশি শোকেরও ছায়া নেমে এসেছে ইরানে। ঈদের নামাজের দিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দেশের গোয়েন্দা মন্ত্রী এবং বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের জানাজায় অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ।

এনএন/ ২১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধের আবহে ইরানে ঈদুল ফিতর উদযাপিত, নিহত কর্মকর্তাদের জানাজা সম্পন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধের আবহে ইরানে ঈদুল ফিতর উদযাপিত, নিহত কর্মকর্তাদের জানাজা সম্পন্ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২১ মার্চ – যুদ্ধ ও চরম উত্তেজনার মধ্যেই বিশাল জনসমুদ্রের উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার ইরানি নাগরিক। ৩০টি রোজা পালনের পর শনিবার দেশটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র এই উৎসব পালিত হচ্ছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্য থেকে জানা যায়, ভোরবেলা থেকেই রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে ঈদের জামাতে অংশ নিতে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হন। মূল মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে অসংখ্য মানুষ বাইরের উন্মুক্ত রাস্তায় নামাজ আদায় করেন।তেহরান ছাড়াও আরাক, জাহেদান এবং আবাদান শহরের উন্মুক্ত ময়দানেও বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।তবে উৎসবের এই দিনটিতে আনন্দের পাশাপাশি শোকেরও ছায়া নেমে এসেছে ইরানে। ঈদের নামাজের দিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দেশের গোয়েন্দা মন্ত্রী এবং বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের জানাজায় অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ।এনএন/ ২১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×