হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যেভাবেই হোক তেলের দাম বাড়াবে সৌদি আরব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


রিয়াদ, ০৬ জুন – তেলের দাম বাড়ানোর লক্ষ্যে গত রোববার ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠকে দিনে ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। এ ঘোষণা দেওয়ার পরদিন সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম বেড়ে যায়। এদিন এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম দুই দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৭৭ ডলার বেড়ে যায়।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এমন সিদ্ধান্ত থেকে বোঝা যায় অপরিশোধিত তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একধরনের উত্তেজনা আছে। যেভাবে তাদের মধ্যে তেল উৎপাদন কোটার বিন্যাস হলো, ফলে এক কঠিন সমীকরণের আভাস পাওয়া যায়। এ কারণে বিশ্ববাজারে তেলের দাম ভারসাম্যের মধ্যে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু সৌদি আরব তেল উৎপাদন কমানো ঘোষণা দিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত নিজেদের তেল উৎপাদনের কোটা বাড়িয়েছে, এজন্য অনেক দিন ধরে আলোচনা করে আসছিল তারা। এদিকে অন্য দেশগুলোর তেল উৎপাদনের কোটা কমেছে। আবার সংযুক্ত আরব আমিরাতের উৎপাদনের কোটা বাড়ানোয় খুশি হয়নি আফ্রিকার দেশগুলো।

আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে ভুয়া তথ্য! পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

রোববার মূলত সৌদি আরবের নেতৃত্বে ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সৌদি আরবের উৎপাদন কমানো ঘোষণা শুধু জুলাই মাসের জন্য, পরে তা বাড়তেও পারে। বৈঠক মুখ্য বিষয় ছিল, তেলের দাম ধারাবাহিকভাবে কমে যাওয়া। এক কথায়, তেলের দাম বাড়াতে সবকিছু করতে প্রস্তুত সৌদি আরব।

আরবিসি গ্লোবাল মার্কেটসের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান হেলিমা ক্রফট বিনিয়োগকারীদের উদ্দেশে এক নোটে লিখেছেন, সৌদি আরব এককভাবে দাম বাড়ানোর দায়িত্ব নিতে চাইছে, এতে বোঝা যায়, উৎপাদন কমানো বিষয়টি কতটা বিশ্বাসযোগ্য। বোঝা যাচ্ছে, বাজারে সরবরাহ কমবে।

সূত্র: সমকাল
এম ইউ/০৬ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যেভাবেই হোক তেলের দাম বাড়াবে সৌদি আরব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যেভাবেই হোক তেলের দাম বাড়াবে সৌদি আরব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ০৬ জুন – তেলের দাম বাড়ানোর লক্ষ্যে গত রোববার ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠকে দিনে ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। এ ঘোষণা দেওয়ার পরদিন সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম বেড়ে যায়। এদিন এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম দুই দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৭৭ ডলার বেড়ে যায়। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এমন সিদ্ধান্ত থেকে বোঝা যায় অপরিশোধিত তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একধরনের উত্তেজনা আছে। যেভাবে তাদের মধ্যে তেল উৎপাদন কোটার বিন্যাস হলো, ফলে এক কঠিন সমীকরণের আভাস পাওয়া যায়। এ কারণে বিশ্ববাজারে তেলের দাম ভারসাম্যের মধ্যে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু সৌদি আরব তেল উৎপাদন কমানো ঘোষণা দিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত নিজেদের তেল উৎপাদনের কোটা বাড়িয়েছে, এজন্য অনেক দিন ধরে আলোচনা করে আসছিল তারা। এদিকে অন্য দেশগুলোর তেল উৎপাদনের কোটা কমেছে। আবার সংযুক্ত আরব আমিরাতের উৎপাদনের কোটা বাড়ানোয় খুশি হয়নি আফ্রিকার দেশগুলো। রোববার মূলত সৌদি আরবের নেতৃত্বে ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সৌদি আরবের উৎপাদন কমানো ঘোষণা শুধু জুলাই মাসের জন্য, পরে তা বাড়তেও পারে। বৈঠক মুখ্য বিষয় ছিল, তেলের দাম ধারাবাহিকভাবে কমে যাওয়া। এক কথায়, তেলের দাম বাড়াতে সবকিছু করতে প্রস্তুত সৌদি আরব। আরবিসি গ্লোবাল মার্কেটসের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান হেলিমা ক্রফট বিনিয়োগকারীদের উদ্দেশে এক নোটে লিখেছেন, সৌদি আরব এককভাবে দাম বাড়ানোর দায়িত্ব নিতে চাইছে, এতে বোঝা যায়, উৎপাদন কমানো বিষয়টি কতটা বিশ্বাসযোগ্য। বোঝা যাচ্ছে, বাজারে সরবরাহ কমবে। সূত্র: সমকালএম ইউ/০৬ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×