হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে কারণে প্রতিদিন কলা খাওয়া প্রয়োজন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জুলাই ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


কলা সারা বছরই বাজারে পাওয়া যায়। দাম মোটামুটি নাগালে থাকলেও এর পুষ্টিগুণ অশেষ! সকালের নাস্তায় কলা রাখেন অনেকে, কখনো হয়তো টিফিনে থাকে এই ফল। খেতে হয় বলে খাওয়া নয়, প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। এটি হয়তো বেশিরভাগেরই জানা নেই।

কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় ৪০০ মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে। যা ভালো রাখে হৃদ্‌যন্ত্র। তাই প্রতিদিন অবশ্যই একটি করে কলা খান।

জেনে নিন কলা খাওয়ার উপকারিতা:

আরও পড়ুন

বিশ্ব মশা দিবসে ডেঙ্গু সচেতনতায় এমএসএফের র‍্যালি

১.কলা মিষ্টি বলে ভাববেন না এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। কলার জিআই ভ্যালু খুবই কম। তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন।

২. এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই। তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

৩. এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় শক্ত রাখে।

৪. কলায় থাকে পেকটিন নামক একটি ফাইবার। যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার দূরে রাখতে সাহায্য করে।

৫. বাচ্চাদের প্রথম সলিড খাওয়ানোর সময় অনেকেই চিন্তায় পড়ে যান, যে কী ফল দেওয়া যাবে। এক্ষেত্রেও কাজে আসতে পারে কলা। তবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।

৬. পেট পরিষ্কার রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে কলা। একটি কলায় থাকে ৩ গ্রাম ফাইবার। যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়

৭. ভিটামিন-মিনারেলের মতো বহুগুণ সমৃদ্ধ কলায় রয়েছে ক্যারোটিনয়েডের মতো অ্যান্টি-অক্সিডেন্টও।

আইএ




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

স্বাস্থ্য
Card Image

যে কারণে প্রতিদিন কলা খাওয়া প্রয়োজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে কারণে প্রতিদিন কলা খাওয়া প্রয়োজন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জুলাই ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলা সারা বছরই বাজারে পাওয়া যায়। দাম মোটামুটি নাগালে থাকলেও এর পুষ্টিগুণ অশেষ! সকালের নাস্তায় কলা রাখেন অনেকে, কখনো হয়তো টিফিনে থাকে এই ফল। খেতে হয় বলে খাওয়া নয়, প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। এটি হয়তো বেশিরভাগেরই জানা নেই।কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় ৪০০ মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে। যা ভালো রাখে হৃদ্‌যন্ত্র। তাই প্রতিদিন অবশ্যই একটি করে কলা খান।জেনে নিন কলা খাওয়ার উপকারিতা:১.কলা মিষ্টি বলে ভাববেন না এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। কলার জিআই ভ্যালু খুবই কম। তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন।২. এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই। তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।৩. এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় শক্ত রাখে।৪. কলায় থাকে পেকটিন নামক একটি ফাইবার। যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার দূরে রাখতে সাহায্য করে।৫. বাচ্চাদের প্রথম সলিড খাওয়ানোর সময় অনেকেই চিন্তায় পড়ে যান, যে কী ফল দেওয়া যাবে। এক্ষেত্রেও কাজে আসতে পারে কলা। তবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।৬. পেট পরিষ্কার রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে কলা। একটি কলায় থাকে ৩ গ্রাম ফাইবার। যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়৭. ভিটামিন-মিনারেলের মতো বহুগুণ সমৃদ্ধ কলায় রয়েছে ক্যারোটিনয়েডের মতো অ্যান্টি-অক্সিডেন্টও।আইএ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×