হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাঙ্গুনিয়ায় অস্ত্রহাতে ভাইরাল যুবককে গ্রেপ্তার করলো যৌথবাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ০৮ জানুয়ারি – চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে চলাফেরা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক শওকত আলীকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রঘোনা কদমতলীর চারাবটতলা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শওকত আলী চারাবটতলা এলাকার গোল বক্সের ছেলে। সম্প্রতি অস্ত্রসহ তার একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শওকত আলী অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন—এমন অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, শওকত আলীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রাঙ্গুনিয়ায় অস্ত্রহাতে ভাইরাল যুবককে গ্রেপ্তার করলো যৌথবাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাঙ্গুনিয়ায় অস্ত্রহাতে ভাইরাল যুবককে গ্রেপ্তার করলো যৌথবাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০৮ জানুয়ারি – চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে চলাফেরা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক শওকত আলীকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রঘোনা কদমতলীর চারাবটতলা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।গ্রেপ্তার শওকত আলী চারাবটতলা এলাকার গোল বক্সের ছেলে। সম্প্রতি অস্ত্রসহ তার একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শওকত আলী অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন—এমন অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, শওকত আলীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×