হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের বিক্ষোভ সমাবেশ আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন


ঢাকা, ১৮ সেপ্টেম্বর – আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

জামায়াতের পাশাপাশি আরও ছয়টি রাজনৈতিক দল তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তবে দলগুলো পৃথকভাবে কর্মসূচি পালন করবে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

জামায়াত ছাড়া দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা। প্রথম দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। দাবি আদায়ের লক্ষ্যে আগেই দলগুলো বৃহস্পতিবার, শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।

জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ বেশ কিছু দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচি অনুযায়ী প্রথম দিনে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। এদিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের বিক্ষোভ সমাবেশ আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের বিক্ষোভ সমাবেশ আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ সেপ্টেম্বর – আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।জামায়াতের পাশাপাশি আরও ছয়টি রাজনৈতিক দল তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তবে দলগুলো পৃথকভাবে কর্মসূচি পালন করবে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।জামায়াত ছাড়া দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা। প্রথম দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে।দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। দাবি আদায়ের লক্ষ্যে আগেই দলগুলো বৃহস্পতিবার, শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ বেশ কিছু দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচি অনুযায়ী প্রথম দিনে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। এদিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×