কক্সবাজারের উখিয়ায় পুলিশের হাতে আটক সমন্বয় সহ ২৭ শিক্ষককে রাজনৈতিক নেতাদের জিম্মায় ছেড়ে দিয়েছে।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের ছেড়ে দেয়। ২৭ জনের মধ্যে ১১ জন পুরুষ।বাকী ১৬ জন নারী বলে জানা গেছে।
জিম্মায় ছেড়ে দেওয়া শিক্ষকরা হলো সাইদুল ইসলাম শামিম,রাকিবুল ইসলাম সৈকত, মুশতাসিন নাহিয়ান, দেলোয়ার হোসেন নওসাদ,আল আমিন,আবদুল হামিদ, আমিনুর রহমান, রিয়াজুল হক, শহিদুল ইসলাম সাকিব, সুজন রানা,তারেকুর রহমান, সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া, মিনু আরা বেগম, সাবিনা ইয়াসমিন,আসমাউল হোসেন, সাজিয়া বেগম,সাজেদা আক্তার, মাসুমা বেগম, পারভীন আক্তার, ইয়াছমিন আকতার, আমেনা সুলতানা, উর্মি আক্তার, আফসানা মুন্নি, রাবেয়া, ইয়াছমিন ও রাশেদা।
বিকালে সাড়ে পাঁচটার পর উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যমকর্মীদের কথা বলেন।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
এ সময় উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান, উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, সাদমান জামি চৌধুরী, কেন্দ্রীয় এনসিপির যুগ্ন সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, সংগঠক উমর ফারুক ও সাদমান জামি চৌধুরী।




মন্তব্য করুন