হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনা আ. লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে দিয়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন

দুর্গাপূজা এখন জাতীয় ঐক্যের মিলনমেলা: চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

আমীর খসরু বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের এ ধরনের কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে, এখন যেগুলো করছে এগুলো আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।

এ ঘটনায় দূতাবাসের কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কি-না সেটি নিশ্চিত নয়। নিরাপত্তা ওই দেশের বিষয়। হয়ত দূতাবাসের ইন্টেলিজেন্স ছিল কিনা আমি জানি না। তাদের জানা উচিত ছিল। এ ঘটনায় তেমন কিছু আসে যায় না। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে। এটা আমার জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে। যার সমর্থন নেই সেও করতে পারে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনা আ. লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে দিয়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনা আ. লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে দিয়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।আমীর খসরু বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের এ ধরনের কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই।তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে, এখন যেগুলো করছে এগুলো আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।এ ঘটনায় দূতাবাসের কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কি-না সেটি নিশ্চিত নয়। নিরাপত্তা ওই দেশের বিষয়। হয়ত দূতাবাসের ইন্টেলিজেন্স ছিল কিনা আমি জানি না। তাদের জানা উচিত ছিল। এ ঘটনায় তেমন কিছু আসে যায় না। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে। এটা আমার জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে। যার সমর্থন নেই সেও করতে পারে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×