হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩৮৭ জন জুলাইযোদ্ধা ‘ক’ এবং ৪৭৪ জন ‘খ’ শ্রেণিতে উন্নীত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন


ঢাকা, ৫ ফেব্রুয়ারি – মোট ৩৮৭ জন জুলাইযোদ্ধাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে, যারা আগে ‘খ’ ও ‘গ’ তালিকাভুক্ত ছিলেন। এছাড়া ‘গ’ শ্রেণিতে থাকা আরও ৪৭৪ জনকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুনর্নির্ধারিত এই শ্রেণির তালিকা গত ১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং ৩ ফেব্রুয়ারি তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে অংশ নিয়ে আহতদের অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আহতদের শারীরিক অবস্থার তীব্রতা বিবেচনায় তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতদের ‘ক’, অঙ্গহানি বা গুরুতর আহতদের ‘খ’ এবং সাধারণ আহতদের ‘গ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ভুল তথ্যের কারণে ১২৮ জনের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

সরকারের পক্ষ থেকে আহতদের শ্রেণিভেদে আর্থিক সহায়তা ও মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। ‘ক’ শ্রেণির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধারা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা হারে ভাতা পাচ্ছেন।

এসএএস/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

৩৮৭ জন জুলাইযোদ্ধা ‘ক’ এবং ৪৭৪ জন ‘খ’ শ্রেণিতে উন্নীত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩৮৭ জন জুলাইযোদ্ধা ‘ক’ এবং ৪৭৪ জন ‘খ’ শ্রেণিতে উন্নীত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৫ ফেব্রুয়ারি – মোট ৩৮৭ জন জুলাইযোদ্ধাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে, যারা আগে ‘খ’ ও ‘গ’ তালিকাভুক্ত ছিলেন। এছাড়া ‘গ’ শ্রেণিতে থাকা আরও ৪৭৪ জনকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুনর্নির্ধারিত এই শ্রেণির তালিকা গত ১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং ৩ ফেব্রুয়ারি তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে অংশ নিয়ে আহতদের অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আহতদের শারীরিক অবস্থার তীব্রতা বিবেচনায় তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতদের ‘ক’, অঙ্গহানি বা গুরুতর আহতদের ‘খ’ এবং সাধারণ আহতদের ‘গ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ভুল তথ্যের কারণে ১২৮ জনের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট বাতিল করা হয়েছিল।সরকারের পক্ষ থেকে আহতদের শ্রেণিভেদে আর্থিক সহায়তা ও মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। ‘ক’ শ্রেণির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধারা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা হারে ভাতা পাচ্ছেন।এসএএস/ ৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×