হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ছেলের হাতে পিতা খুন !

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ,রামু::

রামুর দক্ষিণ মিঠাছড়িতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন হয়েছে। নিহত মোহাম্মদ আলম (৬৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা। ঘাতক ছেলে শহিদুল্লাহ (৩২) মাদকাসক্ত এবং ডাকাতিসহ একাধিক মামলার আসামী বলে জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার, ২২ জানুয়ারি রাতে বর্বরোচিত এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- রবিবার রাত সাড়ে দশটায় শহীদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে বাবা তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বাবা মোহাম্মদ আলম মাটিতে পড়ে যান।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় কতিপয় ব্যক্তি মারধরের বিষয়টি ধামাচাপা দিয়ে ঘাতক শহীদুল্লাহ্কে বাঁচাতে তৎপর হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, পিতা হত্যায় অভিযুক্ত শহীদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের উপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে ছেলের হাতে পিতা খুন !

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ছেলের হাতে পিতা খুন !

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন
Print Image
সোয়েব সাঈদ,রামু:: রামুর দক্ষিণ মিঠাছড়িতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন হয়েছে। নিহত মোহাম্মদ আলম (৬৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা। ঘাতক ছেলে শহিদুল্লাহ (৩২) মাদকাসক্ত এবং ডাকাতিসহ একাধিক মামলার আসামী বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার, ২২ জানুয়ারি রাতে বর্বরোচিত এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- রবিবার রাত সাড়ে দশটায় শহীদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে বাবা তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বাবা মোহাম্মদ আলম মাটিতে পড়ে যান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয় কতিপয় ব্যক্তি মারধরের বিষয়টি ধামাচাপা দিয়ে ঘাতক শহীদুল্লাহ্কে বাঁচাতে তৎপর হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। জানা গেছে, পিতা হত্যায় অভিযুক্ত শহীদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের উপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×