হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতি ও অস্ত্র আইনের একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০)। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।

রামু থানা পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঈদগড় ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য, মোস্তাক আহম্মদের বিরুদ্ধে রামু থানায় ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারার তিনটি মামলা এবং অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতি ও অস্ত্র আইনের একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০)। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে। রামু থানা পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঈদগড় ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, মোস্তাক আহম্মদের বিরুদ্ধে রামু থানায় ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারার তিনটি মামলা এবং অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×