হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে পিকআপে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, চালক গ্রেপ্তার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অভিযানে একটি মিনি পিকআপ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দ…

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অভিযানে একটি মিনি পিকআপ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামু থানার সামনে ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় এ অভিযান চালানো হয়।

রামু থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গাড়িটির পিছু নিয়ে রামু থানার সামনে সেটিকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, তল্লাশির সময় চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি জব্দ করা হয়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল (২৭)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রামুতে পিকআপে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, চালক গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অভিযানে একটি মিনি পিকআপ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে পিকআপে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, চালক গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে পিকআপে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, চালক গ্রেপ্তার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অভিযানে একটি মিনি পিকআপ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামু থানার সামনে ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় এ অভিযান চালানো হয়। রামু থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গাড়িটির পিছু নিয়ে রামু থানার সামনে সেটিকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, তল্লাশির সময় চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল (২৭)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন। এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×