হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে বর্ণিল আয়োজনে সোনালী অতীত ফুটবল লীগ উদ্বোধন, প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দলের শুভসূচনা

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে শুরু হয়েছে “রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২৬”। উদ্বোধনী খেলায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলে জয় পেয়েছে প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল।
খেলার শুরু থেকেই বিজয়ী দল প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে।

প্রথমার্ধেই দলের হয়ে দুটি গোল করেন রুবেল ও ধীমান বড়ুয়া, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দল একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী এই ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠ ছিল মুখরিত।
এর আগে বিকালে জাতীয় ও অংশগ্রহণকারী দলের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

রামু সোনালী অতীত ফুটবল লিগ ২০২৬ এর আহ্বায়ক ও চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকির সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।

আরও পড়ুন

কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব এজাজুল ওমর চৌধুরী বাট্টু মিয়া। সংগীত শিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফুটবলার শিপন বড়ুয়া সূপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতাকারকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি অনুপ বড়ুয়া, সাবেক ফুটবলার ও শিক্ষক কিশোর বড়ুয়া, কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গল, সাবেক ফুটবলার বিমল বড়ুয়া জয়সেন বড়ুয়া ও অধীর বড়ুয়া, রামু ব্রাদার্স ইউনিয়নের উপদেষ্টা রাজু বড়ুয়া ও তরুপ বড়ুয়া, সভাপতি নবু আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই লীগের মাধ্যমে রামুর প্রাক্তন ফুটবলারদের একত্রিত করে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করাই মূল লক্ষ্য। উদ্বোধনী ম্যাচের এমন প্রাণবন্ত আয়োজন ভবিষ্যতের খেলাগুলোর জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

লীগের পরবর্তী ম্যাচগুলোতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী খেলায় রেফারি ছিলেন আলী হোসেন, সহকারী রেফারি ছিলেন মিল্টন দত্ত, কামরুল আহসান সোহেল ও আব্বু বড়ুয়া।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে বর্ণিল আয়োজনে সোনালী অতীত ফুটবল লীগ উদ্বোধন, প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দলের শুভসূচনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে বর্ণিল আয়োজনে সোনালী অতীত ফুটবল লীগ উদ্বোধন, প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দলের শুভসূচনা

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে শুরু হয়েছে “রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২৬”। উদ্বোধনী খেলায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলে জয় পেয়েছে প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল। খেলার শুরু থেকেই বিজয়ী দল প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে। প্রথমার্ধেই দলের হয়ে দুটি গোল করেন রুবেল ও ধীমান বড়ুয়া, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দল একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী এই ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠ ছিল মুখরিত। এর আগে বিকালে জাতীয় ও অংশগ্রহণকারী দলের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। রামু সোনালী অতীত ফুটবল লিগ ২০২৬ এর আহ্বায়ক ও চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকির সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব এজাজুল ওমর চৌধুরী বাট্টু মিয়া। সংগীত শিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফুটবলার শিপন বড়ুয়া সূপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতাকারকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি অনুপ বড়ুয়া, সাবেক ফুটবলার ও শিক্ষক কিশোর বড়ুয়া, কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গল, সাবেক ফুটবলার বিমল বড়ুয়া জয়সেন বড়ুয়া ও অধীর বড়ুয়া, রামু ব্রাদার্স ইউনিয়নের উপদেষ্টা রাজু বড়ুয়া ও তরুপ বড়ুয়া, সভাপতি নবু আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই লীগের মাধ্যমে রামুর প্রাক্তন ফুটবলারদের একত্রিত করে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করাই মূল লক্ষ্য। উদ্বোধনী ম্যাচের এমন প্রাণবন্ত আয়োজন ভবিষ্যতের খেলাগুলোর জন্য ইতিবাচক বার্তা বহন করছে। লীগের পরবর্তী ম্যাচগুলোতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী খেলায় রেফারি ছিলেন আলী হোসেন, সহকারী রেফারি ছিলেন মিল্টন দত্ত, কামরুল আহসান সোহেল ও আব্বু বড়ুয়া।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×