হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে বিজিবির হাতে ১ লাখ ১৪ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৩ কোটি ৪২ লাখ টাকা মূল্যের ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়ালিয়া নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি আটক করে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

সিএনজির তিন যাত্রী— সাবেকুন নাহার (৪০), স্বামী- সাকের আহমেদ; আমিনা আক্তার (৩০), স্বামী- খাইরুল বাশার; এবং সুমাইয়া আক্তার (২১), স্বামী- এবাদুল্লাহ— কে সন্দেহ করা হয়।

তারা সকলেই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম রঙ্গীখালী দক্ষিণ হ্নীলা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে বিজিবির হাতে ১ লাখ ১৪ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে বিজিবির হাতে ১ লাখ ১৪ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৩ কোটি ৪২ লাখ টাকা মূল্যের ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়। বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়ালিয়া নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি আটক করে। সিএনজির তিন যাত্রী— সাবেকুন নাহার (৪০), স্বামী- সাকের আহমেদ; আমিনা আক্তার (৩০), স্বামী- খাইরুল বাশার; এবং সুমাইয়া আক্তার (২১), স্বামী- এবাদুল্লাহ— কে সন্দেহ করা হয়। তারা সকলেই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম রঙ্গীখালী দক্ষিণ হ্নীলা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×