কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে, জবাই করে হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার রামু মৈত্রী বিহার সংলগ্ন মাঠে এ প্রতিবাদ কর্মসুচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা নৃশংস এ হত্যাকান্ডের প্রধান আসামী জড়িত টাম্বু বড়ুয়াসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা বিমল বড়ুয়া, নিহত অরবিন্দু বড়ুয়া কালুর স্ত্রী নমিতা বড়ুয়া, বোন বিধু বড়ুয়া। ভাই পরিমল বড়ুয়া, পুত্রবধূ সোমা বড়ুয়া বড়য়া, মেয়ে শিপ্রা বড়ুয়া, জামাতা পুলক বড়ুয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
গত ১৩ এপ্রিল ভোর সাড়ে ৫ টার দিকে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে কালু বড়ুয়াকে কুপিয়ে হত্যা করে একই এলাকার নিরঞ্জন বড়ুয়ার ছেলে টাম্বু বড়ুয়া।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হত্যাকান্ডের দায় স্বীকার করে অভিযুক্ত তাম্বু একটি রক্তমাখা ছুরি সহ পুলিশের কাছে আত্নসমর্পন করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। প্রধান আসামী টাম্বু বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ হত্যাকান্ডে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।




মন্তব্য করুন