হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুক্রবার, নেতৃত্বে আসছেন তপন-বক্কর!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

দেড়যুগ পর রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল ১৪ জুলাই, শুক্রবার। বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামকে সাঁজানো হচ্ছে রঙ্গিন সাঁজে। স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। বহুল কাংখিত এ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কারা আসছে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে সভাপতি পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক তপন মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তাই দলটির অধিকাংশ নেতাকর্মীর ধারনা তারাই নতুন নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রহিম উদ্দিন ও সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা জানান, রামু উপজেলা সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক তপন মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক জানান, সম্মেলন সফল করতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। তিনি জানান, সম্মেলনে ৫ হাজার ডেলিগেট ও ৫০১ জন কাউন্সিলর সহ ১০ হাজার স্বেচ্ছাসেবক লীগের মিলনমেলায় পরিণত হবে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। তপন মল্লিক জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বদ্ধপরিকর। সম্মেলনকে ঘিরে সাধারণ কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য সাইমুম সরওয়ার কমল এমপি’র বিকল্প নেই। এমপি কমলের নেতৃত্বে আমরা আওয়ামী পরিবারের সকলেই নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান, সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড. মো: জমির উদ্দিন সিকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট মশিউর রহমান, জাবেদুল আজম মাসুদ, এডভোকেট মো: সোহেল রানা মনির, জাতীয় পরিষদ সদস্য ডা. জ্যোতির্ময় দাশ।
সম্মেলন উদ্বোধন করবেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: রহিম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা।
সভাপতিত্ব করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালী, সঞ্চালনা করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সাধারণ সম্পাদক তপন মল্লিক ও যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সকল নেতৃবৃন্দকে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলনে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সম্মেলনের অভ্যর্থনা উপ- পরিষদের আহবায়ক আজিজুল হক আজিজ মেম্বার, সদস্য সচিব মিজানুর রহমান মিজান।

উল্লেখ্য ২০০৫ সালের ২ ডিসেম্বর এডভোকেট মোজাফফর আহমদ হেলালীকে সভাপতি ও তপন মল্লিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুক্রবার, নেতৃত্বে আসছেন তপন-বক্কর!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুক্রবার, নেতৃত্বে আসছেন তপন-বক্কর!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: দেড়যুগ পর রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল ১৪ জুলাই, শুক্রবার। বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামকে সাঁজানো হচ্ছে রঙ্গিন সাঁজে। স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। বহুল কাংখিত এ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কারা আসছে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে সভাপতি পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক তপন মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তাই দলটির অধিকাংশ নেতাকর্মীর ধারনা তারাই নতুন নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রহিম উদ্দিন ও সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা জানান, রামু উপজেলা সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক তপন মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক জানান, সম্মেলন সফল করতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। তিনি জানান, সম্মেলনে ৫ হাজার ডেলিগেট ও ৫০১ জন কাউন্সিলর সহ ১০ হাজার স্বেচ্ছাসেবক লীগের মিলনমেলায় পরিণত হবে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। তপন মল্লিক জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বদ্ধপরিকর। সম্মেলনকে ঘিরে সাধারণ কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য সাইমুম সরওয়ার কমল এমপি’র বিকল্প নেই। এমপি কমলের নেতৃত্বে আমরা আওয়ামী পরিবারের সকলেই নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ। রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান, সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড. মো: জমির উদ্দিন সিকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট মশিউর রহমান, জাবেদুল আজম মাসুদ, এডভোকেট মো: সোহেল রানা মনির, জাতীয় পরিষদ সদস্য ডা. জ্যোতির্ময় দাশ। সম্মেলন উদ্বোধন করবেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: রহিম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা। সভাপতিত্ব করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালী, সঞ্চালনা করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সাধারণ সম্পাদক তপন মল্লিক ও যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সকল নেতৃবৃন্দকে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলনে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সম্মেলনের অভ্যর্থনা উপ- পরিষদের আহবায়ক আজিজুল হক আজিজ মেম্বার, সদস্য সচিব মিজানুর রহমান মিজান। উল্লেখ্য ২০০৫ সালের ২ ডিসেম্বর এডভোকেট মোজাফফর আহমদ হেলালীকে সভাপতি ও তপন মল্লিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×