হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর বাঁকখালী নদীতে ডুবে ইটভাটা শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মে ২০২২, ০৯:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে ডুবে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মনসুর (৩২) রাজারকুল ইউনিয়নের হালদারকুল ডেইলপাড়া এলাকার সিরাজুল হকের ছেলে।

শনিবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রিপাড়া পয়েন্ট দিয়ে বাঁকখালী নদী পার হতে গিয়ে মনসুর পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তার মৃতদেহ উদ্ধার করে।
রাজারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবাইর আহমদ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মনসুর তেচ্ছিপুলের এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। প্রতিদিনের মত আজও সকালে ইটভাটায় অন্য শ্রমিকদের সাথে কাজ করতে আসে। অসুস্থ থাকায় সে কাজ করতে পারেনি। পরে বেলা বারটার দিকে বাঁকখালী নদী পার হতে গিয়ে হঠাৎ তলিয়ে যায়। খবরটা জানাজানি হলে স্থানীয়রা নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা ধারনা করছে নদীতে পানি বেশি থাকায় পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি। নানার বাড়িতে বড় হওয়া মনসুর দুই সন্তানের জনক।
রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ও ইউপি সদস্য জুবাইর আহমদ জানান, প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে এশারের নামাজের পর মরহুমের জানাজার নামাজ শেষে দাফন করা হবে।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুর বাঁকখালী নদীতে ডুবে ইটভাটা শ্রমিকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর বাঁকখালী নদীতে ডুবে ইটভাটা শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মে ২০২২, ০৯:২৯ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে ডুবে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মনসুর (৩২) রাজারকুল ইউনিয়নের হালদারকুল ডেইলপাড়া এলাকার সিরাজুল হকের ছেলে। শনিবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রিপাড়া পয়েন্ট দিয়ে বাঁকখালী নদী পার হতে গিয়ে মনসুর পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তার মৃতদেহ উদ্ধার করে। রাজারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবাইর আহমদ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মনসুর তেচ্ছিপুলের এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। প্রতিদিনের মত আজও সকালে ইটভাটায় অন্য শ্রমিকদের সাথে কাজ করতে আসে। অসুস্থ থাকায় সে কাজ করতে পারেনি। পরে বেলা বারটার দিকে বাঁকখালী নদী পার হতে গিয়ে হঠাৎ তলিয়ে যায়। খবরটা জানাজানি হলে স্থানীয়রা নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা ধারনা করছে নদীতে পানি বেশি থাকায় পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি। নানার বাড়িতে বড় হওয়া মনসুর দুই সন্তানের জনক। রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ও ইউপি সদস্য জুবাইর আহমদ জানান, প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে এশারের নামাজের পর মরহুমের জানাজার নামাজ শেষে দাফন করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×