হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলামস্কো, ০৭ অক্টোবর-রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতভর চালানো এসব হামলায় দুই দেশই একে অপরের বির…


রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

মস্কো, ০৭ অক্টোবর-রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতভর চালানো এসব হামলায় দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। খবর আনাদোলু এজেন্সির।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের শত শত ড্রোন ভূপাতিত করেছে এবং দেশটির সামরিক-শিল্প স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, রাতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায়। এতে শহরের পোদিলস্কি ও দারনিতস্কি জেলায় ক্ষয়ক্ষতি হয়। পোদিলস্কি জেলায় একটি ক্ষেপণাস্ত্র অ-আবাসিক একটি ভবনে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। দারনিতস্কি জেলায় একটি গ্যারেজ সমবায় এলাকাতেও আগুন লাগে। কিয়েভে হামলায় দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন

হুতিদের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি বাহিনী যুক্ত করার প্রস্তাব নেতানিয়াহুর, প্রত্যাখ্যান সৌদি যুবরাজের

চেরনিহিভ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ চাউস জানান, প্রিলুকি শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

পোলতাভা অঞ্চলের গভর্নর ভিতালি দিয়াকিভনিচ জানান, ওই অঞ্চলে হামলায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। অন্যদিকে, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি শিল্প প্রতিষ্ঠান, অ্যাপার্টমেন্ট ভবন ও স্পোর্টস ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রুশ হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। তার দাবি, হামলায় প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র, যার অনেকগুলো ব্যালিস্টিক, এবং ‘শহেদ’ ড্রোন ব্যবহার করা হয়েছে।

জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা ইউক্রেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এ কারণে কিয়েভের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। কিরোভোহরাদ অঞ্চলের ওলেকসান্দ্রিয়া শহরেও হামলায় দুজন নিহত হয়েছেন।

রাশিয়ার পাল্টা দাবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভ ও কিয়েভ অঞ্চলসহ চেরনিহিভ, কিরোভোহরাদ, দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, খারকিভ ও ওদেসা অঞ্চলে ইউক্রেনের সামরিক-শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৩১১টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন রাশিয়ার ১৬টি অঞ্চল এবং কৃষ্ণ সাগর, আজভ সাগর ও ক্রিমিয়া অঞ্চলের আকাশে শনাক্ত করা হয়েছিল বলে জানানো হয়েছে।

এদিকে, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার শুভায়েভ দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় হামলায় ওই অঞ্চলের তিনটি জেলায় সাতজন আহত হয়েছেন।

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দোনেৎস্ক অঞ্চলের হরলিভকার মেয়র ইভান প্রিখোদকো জানান, ইউক্রেনীয় ড্রোন হামলায় সেখানে তিনজন আহত হয়েছেন।

ভোরোনেঝ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, ইউক্রেনীয় হামলার ধ্বংসাবশেষ পড়ে একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি গ্রামে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ইউক্রেনের পাল্টা হামলার দাবি

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ১৩০টি আক্রমণকারী ড্রোনের মধ্যে ১১৭টি এবং ৪৪টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

জেলেনস্কি আরও দাবি করেছেন, গত এক দিনে ইউক্রেন রাশিয়ার এমন চারটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো মস্কোর যুদ্ধ পরিচালনা ও অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে পার্ম, সামারা ও আস্ত্রাখান অঞ্চলের দুটি তেল স্থাপনা এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বলে জানান তিনি।

এস এম/ ০৭ অক্টোবর ২০২৬

 


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১১ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলামস্কো, ০৭ অক্টোবর-রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলামস্কো, ০৭ অক্টোবর-রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতভর চালানো এসব হামলায় দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। খবর আনাদোলু এজেন্সির।ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের শত শত ড্রোন ভূপাতিত করেছে এবং দেশটির সামরিক-শিল্প স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, রাতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায়। এতে শহরের পোদিলস্কি ও দারনিতস্কি জেলায় ক্ষয়ক্ষতি হয়। পোদিলস্কি জেলায় একটি ক্ষেপণাস্ত্র অ-আবাসিক একটি ভবনে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। দারনিতস্কি জেলায় একটি গ্যারেজ সমবায় এলাকাতেও আগুন লাগে। কিয়েভে হামলায় দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।চেরনিহিভ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ চাউস জানান, প্রিলুকি শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।পোলতাভা অঞ্চলের গভর্নর ভিতালি দিয়াকিভনিচ জানান, ওই অঞ্চলে হামলায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। অন্যদিকে, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি শিল্প প্রতিষ্ঠান, অ্যাপার্টমেন্ট ভবন ও স্পোর্টস ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুজন আহত হয়েছেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রুশ হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। তার দাবি, হামলায় প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র, যার অনেকগুলো ব্যালিস্টিক, এবং ‘শহেদ’ ড্রোন ব্যবহার করা হয়েছে।জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা ইউক্রেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এ কারণে কিয়েভের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। কিরোভোহরাদ অঞ্চলের ওলেকসান্দ্রিয়া শহরেও হামলায় দুজন নিহত হয়েছেন।রাশিয়ার পাল্টা দাবিরাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভ ও কিয়েভ অঞ্চলসহ চেরনিহিভ, কিরোভোহরাদ, দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, খারকিভ ও ওদেসা অঞ্চলে ইউক্রেনের সামরিক-শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।মন্ত্রণালয়ের দাবি, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৩১১টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন রাশিয়ার ১৬টি অঞ্চল এবং কৃষ্ণ সাগর, আজভ সাগর ও ক্রিমিয়া অঞ্চলের আকাশে শনাক্ত করা হয়েছিল বলে জানানো হয়েছে।এদিকে, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার শুভায়েভ দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় হামলায় ওই অঞ্চলের তিনটি জেলায় সাতজন আহত হয়েছেন।রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দোনেৎস্ক অঞ্চলের হরলিভকার মেয়র ইভান প্রিখোদকো জানান, ইউক্রেনীয় ড্রোন হামলায় সেখানে তিনজন আহত হয়েছেন।ভোরোনেঝ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, ইউক্রেনীয় হামলার ধ্বংসাবশেষ পড়ে একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি গ্রামে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।ইউক্রেনের পাল্টা হামলার দাবিইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ১৩০টি আক্রমণকারী ড্রোনের মধ্যে ১১৭টি এবং ৪৪টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।জেলেনস্কি আরও দাবি করেছেন, গত এক দিনে ইউক্রেন রাশিয়ার এমন চারটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো মস্কোর যুদ্ধ পরিচালনা ও অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে পার্ম, সামারা ও আস্ত্রাখান অঞ্চলের দুটি তেল স্থাপনা এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বলে জানান তিনি।এস এম/ ০৭ অক্টোবর ২০২৬  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×