হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে এবং সংশ্লিষ্টরা তার জবাব দেবে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি

অন্যদিকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে করা মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন যে দুঃসময়ে বিএনপি তার পাশে ছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে যথাযথ সহযোগিতা না পাওয়ার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে সাংবাদিকদের জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন যে এ মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না বরং বিষয়টি পর্যবেক্ষণের পর প্রতিক্রিয়া জানানো হবে।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে এবং সংশ্লিষ্টরা তার জবাব দেবে।সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।অন্যদিকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে করা মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন যে দুঃসময়ে বিএনপি তার পাশে ছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে যথাযথ সহযোগিতা না পাওয়ার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে সাংবাদিকদের জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন যে এ মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না বরং বিষয়টি পর্যবেক্ষণের পর প্রতিক্রিয়া জানানো হবে।এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×