হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আইনগত ব্যবস্থার আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ…

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আইনগত ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

তাঁদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, চারটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ১৬ এপিবিএনের অধীন ক্যাম্পগুলোতে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০৫ জন সদস্য অংশ নেন।

১৬ এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ

এ ছাড়া অনলাইন জুয়া, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনকে ছয় মাস করে, চারজনকে তিন মাস করে এবং চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)মোহাম্মদ কাউছার সিকদার।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আইনগত ব্যবস্থার । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আইনগত ব্যবস্থার আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, চারটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) ১৬ এপিবিএনের অধীন ক্যাম্পগুলোতে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০৫ জন সদস্য অংশ নেন। ১৬ এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে। এ ছাড়া অনলাইন জুয়া, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনকে ছয় মাস করে, চারজনকে তিন মাস করে এবং চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)মোহাম্মদ কাউছার সিকদার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×