কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম ও প্রত্যাবাসন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়।
এ সময় রোহিঙ্গারা দ্রুত মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।প্রতিনিধিদলটি প্রথমে উখিয়ার কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহাং হেরিটেজ সেন্টার পরিদর্শন করে। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শন ঘুরে দেখে তারা।
কেন্দ্রটিতে সংরক্ষিত পুরোনো পরিচয়পত্র, ঐতিহাসিক ছবি, রাজনৈতিক প্রতিনিধিত্ব-সংক্রান্ত নিদর্শন এবং দুই শতাধিক দুর্লভ দলিল সম্পর্কে প্রতিনিধিদলের সদস্যদের অবহিত করা হয়।রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজস্ব ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে এ ধরনের সংগ্রহশালার গুরুত্ব রয়েছে। দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা রোহিঙ্গাদের অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগও তৈরি করে এ কেন্দ্র।পরে প্রতিনিধিদলটি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি হাসপাতাল এবং ৪ নম্বর ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র পরিদর্শন করে।
এসব স্থাপনায় চলমান কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেয় তারা। এরপর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দরবার হলে বিভিন্ন শ্রেণি-পেশার রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা।
১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে?
সভায় রোহিঙ্গারা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, অনিশ্চিত ভবিষ্যৎ এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তাঁরা নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্যোগ নিতে বাংলাদেশের সরকারের সহযোগিতা চান।
মতবিনিময় সভায় ইউসিআরের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। তিনি বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান।
তাঁদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করে প্রত্যাবাসনের ব্যবস্থা করা প্রয়োজন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ।
তবে প্রত্যাবাসনের পরিবেশ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হওয়ার বিষয়টি রোহিঙ্গাদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিনিধিদলে ছিলেন সংসদীয় কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সদস্য এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম ও মীর আহমদ বিন কাশেম।
এ ছাড়া প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, নিরাপদ প্রত্যাবাসনের দাবি সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন