হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২, ১১:২৪ অপরাহ্ন

রোহিঙ্গাদের কাউকে ফেরত পাঠাতে না পারাটা হতাশাজনক বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

কিন্তু রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারে পরিবেশ ফেরাতে এবং তাদের জন্য তহবিল বাড়ানোর জন্য কাজ করার কথাও জানান তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের অ্যাসোসিয়েশন- ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গোয়েন লুইস বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের সসম্মানে ও নিরাপদে ফিরিয়ে নিতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘জাতিসংঘ ও বাংলাদেশ একটি সহযোগিতার ডকুমেন্টস তৈরি করেছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।’
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তার সহযোগিতা অব্যাহত রেখেছে, যা বিশ্বে শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত৷ তারা সহযোগিতা চাইলে করা হবে, এ বিষয়ে জাতিসংঘের নিজস্ব কোনো ম্যান্ডেট নেই।’
গোয়েন লুইস বলেন, ‘নির্বাচন নিয়ে জাতিসংঘ কোনো ধরনের কথা বলতে পারে না। কারণ এটির জন্য জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটা সম্পূর্ণ সরকারের বিষয়। তবে রাজনৈতিক সংঘর্ষ না ঘটার বিষয়ে আমরা আহ্বান জানাই।
‘যেকোনো সংকট উত্তরণে ডায়ালগের কোনো বিকল্প নেই। সেটা রাজনীতি বা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, যাই হোক না কেন।’
আর এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, রোহিঙ্গাদের জন্য আসা ৯৩ শতাংশ টাকা তাদের জন্য খরচ হয়।
টকশোতে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য দেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২, ১১:২৪ অপরাহ্ন
Print Image
রোহিঙ্গাদের কাউকে ফেরত পাঠাতে না পারাটা হতাশাজনক বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। কিন্তু রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারে পরিবেশ ফেরাতে এবং তাদের জন্য তহবিল বাড়ানোর জন্য কাজ করার কথাও জানান তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের অ্যাসোসিয়েশন- ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গোয়েন লুইস বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের সসম্মানে ও নিরাপদে ফিরিয়ে নিতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘জাতিসংঘ ও বাংলাদেশ একটি সহযোগিতার ডকুমেন্টস তৈরি করেছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।’ বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তার সহযোগিতা অব্যাহত রেখেছে, যা বিশ্বে শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত৷ তারা সহযোগিতা চাইলে করা হবে, এ বিষয়ে জাতিসংঘের নিজস্ব কোনো ম্যান্ডেট নেই।’ গোয়েন লুইস বলেন, ‘নির্বাচন নিয়ে জাতিসংঘ কোনো ধরনের কথা বলতে পারে না। কারণ এটির জন্য জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটা সম্পূর্ণ সরকারের বিষয়। তবে রাজনৈতিক সংঘর্ষ না ঘটার বিষয়ে আমরা আহ্বান জানাই। ‘যেকোনো সংকট উত্তরণে ডায়ালগের কোনো বিকল্প নেই। সেটা রাজনীতি বা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, যাই হোক না কেন।’ আর এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, রোহিঙ্গাদের জন্য আসা ৯৩ শতাংশ টাকা তাদের জন্য খরচ হয়। টকশোতে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য দেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×