হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা শিবিরে এক মাসে গ্রেপ্তার ১৭২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ নভেম্বর ২০২১, ১০:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর গত এক মাসে ১৭২ জন রোহিঙ্গা অপরাধীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (১ নভেম্বর) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক বলেন, মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর গত ২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়।

তিনি বলেন, মাদক ব্যবসা, চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার নাইমুল হক বলেন, এ পর্যন্ত মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনজন আসামি আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

এপিবিএন সূত্র জানা যায়, ১৭২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি অভিযানে ১১ হাজার ২৯৪ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি, ১৪টি রামদা, ৫টি লোহার হাসুয়া, একটি কিরিজ, ১২টি দা, তিনটি লম্বা আকৃতির ধামা, একটি ছুরি ও একটি রড উদ্ধার করা হয়।

এসব ঘটনায় মামলা হয়েছে ২৫টি। এর মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচটি, ডাকাতি প্রস্তুতির পাঁচটি, মাদক উদ্ধারের ঘটনায় ১৩টি মামলা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও ৫৯টি মামলা করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা শিবিরে এক মাসে গ্রেপ্তার ১৭২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা শিবিরে এক মাসে গ্রেপ্তার ১৭২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর ২০২১, ১০:২৪ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর গত এক মাসে ১৭২ জন রোহিঙ্গা অপরাধীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। সোমবার (১ নভেম্বর) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক বলেন, মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর গত ২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়। তিনি বলেন, মাদক ব্যবসা, চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার নাইমুল হক বলেন, এ পর্যন্ত মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনজন আসামি আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এপিবিএন সূত্র জানা যায়, ১৭২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি অভিযানে ১১ হাজার ২৯৪ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি, ১৪টি রামদা, ৫টি লোহার হাসুয়া, একটি কিরিজ, ১২টি দা, তিনটি লম্বা আকৃতির ধামা, একটি ছুরি ও একটি রড উদ্ধার করা হয়। এসব ঘটনায় মামলা হয়েছে ২৫টি। এর মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচটি, ডাকাতি প্রস্তুতির পাঁচটি, মাদক উদ্ধারের ঘটনায় ১৩টি মামলা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও ৫৯টি মামলা করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×