হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লক্ষ্মীপুরে কৃষক দল নেতার গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন


লক্ষ্মীপুর, ১১ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত ৮টার দিকে চেকপোস্টে তল্লাশিকালে জেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তার অংশ হিসেবে ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭ নম্বরের একটি গাড়িতে কৃষক দল নেতা শ্যামলসহ তিনজন যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে গাড়িটি তল্লাশি করা হলে সেখানে ১৫ লাখ টাকা পাওয়া যায়। এরপর টাকা ও গাড়িটি জব্দ করে আরোহীদের জেলা জজ আদালতের চার তলায় নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধা ঘণ্টার মধ্যে অর্থের উৎসের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বদরুল ইসলাম শ্যামল শহরের আল-আমিন ফার্মেসির মালিক। বিচারক তাহরিনা আক্তার নওরিন টাকা ও গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও অভিযুক্ত বদরুল ইসলাম শ্যামলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লক্ষ্মীপুরে কৃষক দল নেতার গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লক্ষ্মীপুরে কৃষক দল নেতার গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] লক্ষ্মীপুর, ১১ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত ৮টার দিকে চেকপোস্টে তল্লাশিকালে জেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তার অংশ হিসেবে ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭ নম্বরের একটি গাড়িতে কৃষক দল নেতা শ্যামলসহ তিনজন যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে গাড়িটি তল্লাশি করা হলে সেখানে ১৫ লাখ টাকা পাওয়া যায়। এরপর টাকা ও গাড়িটি জব্দ করে আরোহীদের জেলা জজ আদালতের চার তলায় নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে নেওয়া হয়।কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধা ঘণ্টার মধ্যে অর্থের উৎসের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বদরুল ইসলাম শ্যামল শহরের আল-আমিন ফার্মেসির মালিক। বিচারক তাহরিনা আক্তার নওরিন টাকা ও গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও অভিযুক্ত বদরুল ইসলাম শ্যামলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×