হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লামায় পাহাড় কাটা মামলায় ইউপি মেম্বার আটক, স্কেভেটর জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ এপ্রিল ২০২২, ১১:৩৭ অপরাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে সীতারঞ্জন বড়ুয়া (৪০) নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে লামা থানা পুলিশ।

এই বিষয়ে রবিবার (১৭ এপ্রিল) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫/১ (তৎসহ) ও পেনালকোড এর ৪৩১ ধারা মামলা দায়ের করা হয়েছে। লামা থানা মামলা নং- ১১, তারিখ- ১৭ এপ্রিল ২০২২ইং।

মামলায় এজাহার নামীয় দুই ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করা হয়েছে। ইতিমধ্যে লামা থানা পুলিশ অভিযান চালিয়ে পাহাড় কাটার সাথে সম্পৃক্ত থাকার কারণে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সীতারঞ্জন বড়ুয়াকে আটক করে এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া হতে মোহাম্মদ পাড়া যাওয়া একটি রাস্তায় (অংহ্লা পাড়া ইউনিয়ন পরিষদের পিছনে ও পোপা খালের মুখ ব্রিজ সংলগ্ন) সরকারের কোন অনুমোদন ছাড়া, কোন উন্নয়ন প্রকল্প হাতে না নিয়ে ইউপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া আরো কিছু লোকজন বাণিজ্যিক ভাবে স্কেভেটর দিয়ে বিশাল একটি পাহাড় কেটে ফেলে। সিন্ডিকেটটি পাহাড় কেটে এলাকায় কয়েকজনের কাছে মাটি বিক্রি করে তাদের নিচু জমি ভরাট করে দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হলে লামা থানা পুলিশ পাহাড় কাটা বন্ধে উদ্যোগ নেয় এবং দোষীদের আইনের আওতায় আনতে মামলা দায়ের করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড় কাটা অপরাধ। সরকার জলবায়ু ইস্যুতে কঠোর। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যারা পাহাড় কাটবে তাদের ছাড় দেয়া হবেনা৷ আইনের কাছে সবাই সমান। কেনো পাহাড়খেকোকে ছাড় দেয়া হবেনা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

লামায় পাহাড় কাটা মামলায় ইউপি মেম্বার আটক, স্কেভেটর জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লামায় পাহাড় কাটা মামলায় ইউপি মেম্বার আটক, স্কেভেটর জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল ২০২২, ১১:৩৭ অপরাহ্ন
Print Image
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা : পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে সীতারঞ্জন বড়ুয়া (৪০) নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে লামা থানা পুলিশ। এই বিষয়ে রবিবার (১৭ এপ্রিল) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫/১ (তৎসহ) ও পেনালকোড এর ৪৩১ ধারা মামলা দায়ের করা হয়েছে। লামা থানা মামলা নং- ১১, তারিখ- ১৭ এপ্রিল ২০২২ইং। মামলায় এজাহার নামীয় দুই ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করা হয়েছে। ইতিমধ্যে লামা থানা পুলিশ অভিযান চালিয়ে পাহাড় কাটার সাথে সম্পৃক্ত থাকার কারণে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সীতারঞ্জন বড়ুয়াকে আটক করে এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করে। জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া হতে মোহাম্মদ পাড়া যাওয়া একটি রাস্তায় (অংহ্লা পাড়া ইউনিয়ন পরিষদের পিছনে ও পোপা খালের মুখ ব্রিজ সংলগ্ন) সরকারের কোন অনুমোদন ছাড়া, কোন উন্নয়ন প্রকল্প হাতে না নিয়ে ইউপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া আরো কিছু লোকজন বাণিজ্যিক ভাবে স্কেভেটর দিয়ে বিশাল একটি পাহাড় কেটে ফেলে। সিন্ডিকেটটি পাহাড় কেটে এলাকায় কয়েকজনের কাছে মাটি বিক্রি করে তাদের নিচু জমি ভরাট করে দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হলে লামা থানা পুলিশ পাহাড় কাটা বন্ধে উদ্যোগ নেয় এবং দোষীদের আইনের আওতায় আনতে মামলা দায়ের করে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড় কাটা অপরাধ। সরকার জলবায়ু ইস্যুতে কঠোর। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যারা পাহাড় কাটবে তাদের ছাড় দেয়া হবেনা৷ আইনের কাছে সবাই সমান। কেনো পাহাড়খেকোকে ছাড় দেয়া হবেনা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×