চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ আটজন পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ দল পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
আভিযানিক দল ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধ উপায়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করে। এ ঘটনায় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি এর সাথে জড়িত আটজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে পরিত্যক্ত ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: মায়ানমারে পাচারকালে ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৮ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ কর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন