হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লামা আলীকদমে ১২ ইটভাটাকে বন্ধ করে দিলো জেলা প্রশাসন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭ অপরাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

জানুয়ারির ২৫ তারিখে হাইকোর্ট বিভাগের একটি রিটের আদেশ মূলে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১১টি ও আলিকদম উপজেলার ১টি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। এসময় এই ১২ ইটভাটাকে মোট ১৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কায়েসুর রহমান ও মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে সহযোগিতা করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশফাকুর রহমান, লামা থানার এসআই শাহীন পারভেজসহ সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন।

এসময় লামার ফাইতং ইউনিয়নের ফরিদুল আলমের মালিকানাধী এফএসি কে ২ লক্ষ টাকা, মো: ইউনুসের মালিকানাধীন এসবিডাব্লিউকে ২ লক্ষ টাকা, মোকতার আহমেদের মালিকানাধীন এমএসবিকে ২ লক্ষ টাকাসহ আরো ৮টি ব্রিকফিল্ডকে ১ লক্ষ টাকা করে মোট ১৪ লক্ষ টাকা এবং আলিকদম উপজেলার একটি ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। তাছাড়াও এই ইটভাটাগুলোর বিভিন্ন অংশে আংশিকভাবে ভেঙ্গে দেওয়া হয়, কাঁচা ইটগুলো নষ্ট করা হয় এবং ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কায়েসুর রহমান অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে জানায়, উল্লিখিত ইটভাটাগুলো হাইকোর্টের রিটের আদেশ ছাড়াও জেলা প্রশাসন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে নিষিদ্ধ এলাকা ও পাহাড়ের পাদদেশে এমনকি আবাসিক এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছিল। তাছাড়াও তারা ইটাভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করছে পাহাড়ি কাঠ। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা লঙ্ঘনের কারণে এই অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

লামা আলীকদমে ১২ ইটভাটাকে বন্ধ করে দিলো জেলা প্রশাসন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লামা আলীকদমে ১২ ইটভাটাকে বন্ধ করে দিলো জেলা প্রশাসন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭ অপরাহ্ন
Print Image
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা : জানুয়ারির ২৫ তারিখে হাইকোর্ট বিভাগের একটি রিটের আদেশ মূলে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১১টি ও আলিকদম উপজেলার ১টি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। এসময় এই ১২ ইটভাটাকে মোট ১৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কায়েসুর রহমান ও মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে সহযোগিতা করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশফাকুর রহমান, লামা থানার এসআই শাহীন পারভেজসহ সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন। এসময় লামার ফাইতং ইউনিয়নের ফরিদুল আলমের মালিকানাধী এফএসি কে ২ লক্ষ টাকা, মো: ইউনুসের মালিকানাধীন এসবিডাব্লিউকে ২ লক্ষ টাকা, মোকতার আহমেদের মালিকানাধীন এমএসবিকে ২ লক্ষ টাকাসহ আরো ৮টি ব্রিকফিল্ডকে ১ লক্ষ টাকা করে মোট ১৪ লক্ষ টাকা এবং আলিকদম উপজেলার একটি ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। তাছাড়াও এই ইটভাটাগুলোর বিভিন্ন অংশে আংশিকভাবে ভেঙ্গে দেওয়া হয়, কাঁচা ইটগুলো নষ্ট করা হয় এবং ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়। বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কায়েসুর রহমান অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে জানায়, উল্লিখিত ইটভাটাগুলো হাইকোর্টের রিটের আদেশ ছাড়াও জেলা প্রশাসন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে নিষিদ্ধ এলাকা ও পাহাড়ের পাদদেশে এমনকি আবাসিক এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছিল। তাছাড়াও তারা ইটাভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করছে পাহাড়ি কাঠ। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা লঙ্ঘনের কারণে এই অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×