হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লাল-সবুজ জার্সিতে প্রথম বছর শেষে গর্বিত হামজা চৌধুরী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩ এপ্রিল – সিঙ্গাপুরের বিপক্ষে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে এক বছর পূর্ণ করেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির এই ফুটবলার মায়ের সূত্রে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন।

ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের এই খেলোয়াড়কে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মনে ব্যাপক রোমাঞ্চ তৈরি হয়েছিল। বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে তিনি নিয়মিত মুখ হয়ে ওঠেন।

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

গত মার্চে ভারতের বিপক্ষে প্রথমবার বাংলাদেশের হয়ে মাঠে নামেন হামজা। গত বারো মাসে দলের দশটি ম্যাচের মধ্যে নয়টিতেই তিনি খেলেছেন। চোটের কারণে কেবল নেপালের বিপক্ষে মাঠে নামতে পারেননি।

যে নয়টি ম্যাচ তিনি খেলেছেন তার প্রতিটিতেই পুরো নব্বই মিনিট মাঠে থেকেছেন এবং মোট চারটি গোল করেছেন। পুরো মাঠ নিজের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তিনি মুহুর্মুহু সুযোগ তৈরি করেছেন।

দলগতভাবে বাংলাদেশ খুব বড় কোনো সাফল্য না পেলেও ২০০০ সালের পর এই প্রথম এশিয়ান কাপ বাছাইপর্বে তলানিতে থেকে বিদায় নেয়নি। এই সময়ের মধ্যে দলের সবচেয়ে বড় অর্জন ছিল ২২ বছর পর ভারতকে ১-০ গোলে হারানো।

এর আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতাকে তিনি অসাধারণ ও বিস্ময়কর বলে উল্লেখ করেন। বাছাইপর্বের হতাশা বাদ দিলে এটি তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে জানান এই তারকা ফুটবলার।

হামজা বিশ্বাস করেন এই অভিজ্ঞতা সবাইকে আরও শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যতে দল হিসেবে তারা আগের চেয়ে আরও অনেক বেশি উন্নতি করবেন।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

লাল-সবুজ জার্সিতে প্রথম বছর শেষে গর্বিত হামজা চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লাল-সবুজ জার্সিতে প্রথম বছর শেষে গর্বিত হামজা চৌধুরী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ এপ্রিল – সিঙ্গাপুরের বিপক্ষে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে এক বছর পূর্ণ করেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির এই ফুটবলার মায়ের সূত্রে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন।ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের এই খেলোয়াড়কে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মনে ব্যাপক রোমাঞ্চ তৈরি হয়েছিল। বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে তিনি নিয়মিত মুখ হয়ে ওঠেন।গত মার্চে ভারতের বিপক্ষে প্রথমবার বাংলাদেশের হয়ে মাঠে নামেন হামজা। গত বারো মাসে দলের দশটি ম্যাচের মধ্যে নয়টিতেই তিনি খেলেছেন। চোটের কারণে কেবল নেপালের বিপক্ষে মাঠে নামতে পারেননি।যে নয়টি ম্যাচ তিনি খেলেছেন তার প্রতিটিতেই পুরো নব্বই মিনিট মাঠে থেকেছেন এবং মোট চারটি গোল করেছেন। পুরো মাঠ নিজের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তিনি মুহুর্মুহু সুযোগ তৈরি করেছেন।দলগতভাবে বাংলাদেশ খুব বড় কোনো সাফল্য না পেলেও ২০০০ সালের পর এই প্রথম এশিয়ান কাপ বাছাইপর্বে তলানিতে থেকে বিদায় নেয়নি। এই সময়ের মধ্যে দলের সবচেয়ে বড় অর্জন ছিল ২২ বছর পর ভারতকে ১-০ গোলে হারানো।এর আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতাকে তিনি অসাধারণ ও বিস্ময়কর বলে উল্লেখ করেন। বাছাইপর্বের হতাশা বাদ দিলে এটি তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে জানান এই তারকা ফুটবলার।হামজা বিশ্বাস করেন এই অভিজ্ঞতা সবাইকে আরও শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যতে দল হিসেবে তারা আগের চেয়ে আরও অনেক বেশি উন্নতি করবেন।এনএন/ ৩ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×