হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ আগস্ট ২০২৫, ০১:১৮ অপরাহ্ন


ইসলামাবাদ, ০৯ আগস্ট – লাহোরে মানাওয়ান এলাকায় ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরপরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে গুলি করে ভূপাতিত করে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় ধারণা করা হচ্ছে, এটি নজরদারি কাজেই ব্যবহার করা হচ্ছিল।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

গত ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েকদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। বর্তমানে সীমান্তে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও, পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এটি ভারতের একটি নজরদারি ড্রোন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ইসরাইলি অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরাইলের তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে এবং এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে সফল প্রমাণিত হয়েছে।

অন্যদিকে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে আবারও নিজেদের মধ্যস্থতাকারী ভূমিকার দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন মন্তব্য করেন। তিনি এই সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রেসিডেন্ট অব পিস’ বলেও অভিহিত করেন। তবে এখনো পর্যন্ত ভারত, পাকিস্তানের সঙ্গে সংঘাত নিরসনে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নিতে নারাজ।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৯ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৯ আগস্ট – লাহোরে মানাওয়ান এলাকায় ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।শুক্রবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরপরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে গুলি করে ভূপাতিত করে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় ধারণা করা হচ্ছে, এটি নজরদারি কাজেই ব্যবহার করা হচ্ছিল।গত ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েকদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। বর্তমানে সীমান্তে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও, পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে।পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এটি ভারতের একটি নজরদারি ড্রোন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।এদিকে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ইসরাইলি অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরাইলের তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে এবং এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে সফল প্রমাণিত হয়েছে।অন্যদিকে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে আবারও নিজেদের মধ্যস্থতাকারী ভূমিকার দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন মন্তব্য করেন। তিনি এই সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রেসিডেন্ট অব পিস’ বলেও অভিহিত করেন। তবে এখনো পর্যন্ত ভারত, পাকিস্তানের সঙ্গে সংঘাত নিরসনে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নিতে নারাজ।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৯ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×