হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলায় নিহত ৫, আহত অন্তত ২৫ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন


বৈরুত, ২৪ নভেম্বর – লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাইকের একটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববারের এই হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ হামলার লক্ষ্য ছিল হাইথাম আলী তাবাতাবাই। হাইথামকে হিজবুল্লাহর চিফ অব স্টাফ বলে দাবি করেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন হাইথাম।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

নেতানিয়াহু বলেন, ইসরায়েল যেকোনো স্থানে তার লক্ষ্য অনুসরণের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে হামলায় হিজবুল্লাহর নেতা হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন কি না, সেই বিষয়ে ইসরায়েল কিংবা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি।

লেবাননের টেলিভিশন চ্যানেল আল-জাদিদ বলেছে, জনবসতিপূর্ণ ওই এলাকায় ইসরায়েলের হামলায় ভবন ও পার্ক করা গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ বলেছে, এলাকাটিতে তাদের কোনও সামরিক কেন্দ্র নেই।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের হাসপাতালগুলো রক্তের জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। লেবাননের সেনাবাহিনী বলেছে, তারা এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। হামলার পর ইসরায়েলি সব যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় উপশহরের দাহিয়ে অঞ্চলের আকাশে টহল দিচ্ছে।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে।

শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ২০২৪ সালের ২৮ নভেম্বরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলায় নিহত ৫, আহত অন্তত ২৫ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলায় নিহত ৫, আহত অন্তত ২৫ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ২৪ নভেম্বর – লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাইকের একটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববারের এই হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ হামলার লক্ষ্য ছিল হাইথাম আলী তাবাতাবাই। হাইথামকে হিজবুল্লাহর চিফ অব স্টাফ বলে দাবি করেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন হাইথাম।নেতানিয়াহু বলেন, ইসরায়েল যেকোনো স্থানে তার লক্ষ্য অনুসরণের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে হামলায় হিজবুল্লাহর নেতা হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন কি না, সেই বিষয়ে ইসরায়েল কিংবা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি।লেবাননের টেলিভিশন চ্যানেল আল-জাদিদ বলেছে, জনবসতিপূর্ণ ওই এলাকায় ইসরায়েলের হামলায় ভবন ও পার্ক করা গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ বলেছে, এলাকাটিতে তাদের কোনও সামরিক কেন্দ্র নেই।বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের হাসপাতালগুলো রক্তের জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। লেবাননের সেনাবাহিনী বলেছে, তারা এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। হামলার পর ইসরায়েলি সব যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় উপশহরের দাহিয়ে অঞ্চলের আকাশে টহল দিচ্ছে।২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে।শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ২০২৪ সালের ২৮ নভেম্বরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৪ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×