হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন




ওয়াশিংটন, ১৬ এপ্রিল – লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনার পর তিনি এই ঘোষণা দেন।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে দুই দেশের মধ্যে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় দেশের নেতার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে ১০ দিনের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও উল্লেখ করেন যে গত মঙ্গলবার ওয়াশিংটনে দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এই শান্তি প্রক্রিয়াকে দীর্ঘস্থায়ী করতে ট্রাম্প মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যে তিনি ইতিমধ্যে বিশ্বের নয়টি যুদ্ধ পরিস্থিতির সমাধান করেছেন এবং লেবানন ও ইসরায়েলের এই যুদ্ধবিরতিকে তিনি তার দশম সফলতা হিসেবে দেখছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৬ এপ্রিল – লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনার পর তিনি এই ঘোষণা দেন।বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে দুই দেশের মধ্যে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে।নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় দেশের নেতার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে ১০ দিনের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ট্রাম্প আরও উল্লেখ করেন যে গত মঙ্গলবার ওয়াশিংটনে দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এই শান্তি প্রক্রিয়াকে দীর্ঘস্থায়ী করতে ট্রাম্প মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যে তিনি ইতিমধ্যে বিশ্বের নয়টি যুদ্ধ পরিস্থিতির সমাধান করেছেন এবং লেবানন ও ইসরায়েলের এই যুদ্ধবিরতিকে তিনি তার দশম সফলতা হিসেবে দেখছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×