হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবানন যুদ্ধক্ষেত্রে ড্রোন বিপ্লব, ইসরায়েলি ট্যাংকের জন্য নতুন চ্যালেঞ্জ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন


বৈরুত, ০২ মে – গাজা যুদ্ধের পর এবার লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ভারী সাঁজোয়া যান ও ট্যাংকনির্ভর কৌশল থেকে সরে না আসায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের যুদ্ধে নতুন ধরনের হুমকির মুখে পড়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার যুদ্ধক্ষেত্রে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছে ছোট আকারের ফার্স্ট পার্সন ভিউ (FPV) সুইসাইড ড্রোন, যা খুব কম খরচে তৈরি হলেও মারাত্মক ধ্বংসক্ষমতা রাখে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এই ড্রোনগুলো মূলত ছোট কোয়াডকপ্টার, যার সামনে ক্যামেরা লাগানো থাকে এবং অপারেটর রিয়েল-টাইম ভিডিও দেখে গগলসের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করেন। লক্ষ্যবস্তুতে আঘাত করে ড্রোনটি বিস্ফোরিত হয়, ফলে এটিকে ‘কামিকাজে ড্রোন’ হিসেবেও উল্লেখ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এসব ড্রোনের দাম মাত্র কয়েকশ থেকে এক হাজার ডলারের মধ্যে, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র বা আর্টিলারির তুলনায় অনেক কম ব্যয়বহুল হলেও কার্যকারিতায় বড় ধরনের প্রভাব ফেলছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থান, ট্যাংক এবং যানবাহনের ওপর একাধিক ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তারা বলছে, এসব হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে পরিচালিত হয়েছে।

এদিকে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যমও স্বীকার করেছে যে, বহু বছর ধরে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললেও কম খরচের এই ধরনের ড্রোন হামলা মোকাবিলায় তারা এখনো পুরোপুরি প্রস্তুত নয়।

যুদ্ধক্ষেত্রের বাস্তবতায় দেখা যাচ্ছে, কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে কোটি ডলারের ট্যাংক বা সামরিক যান ধ্বংস হওয়ার ঘটনা নতুন ধরনের অসম যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। এতে ইসরায়েলি বাহিনীর মধ্যে মানসিক চাপও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

তবে পরিস্থিতি নিয়ে দুই পক্ষ থেকেই ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে, যা যুদ্ধের প্রকৃত চিত্রকে আরও জটিল করে তুলছে। দক্ষিণ লেবাননে চলমান সংঘাত যে দ্রুত থামছে না, বরং প্রযুক্তিনির্ভর নতুন পর্যায়ে প্রবেশ করছে—এমনই ইঙ্গিত দিচ্ছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

এনএন/ ০২ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

লেবানন যুদ্ধক্ষেত্রে ড্রোন বিপ্লব, ইসরায়েলি ট্যাংকের জন্য নতুন চ্যালেঞ্জ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবানন যুদ্ধক্ষেত্রে ড্রোন বিপ্লব, ইসরায়েলি ট্যাংকের জন্য নতুন চ্যালেঞ্জ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ০২ মে – গাজা যুদ্ধের পর এবার লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ভারী সাঁজোয়া যান ও ট্যাংকনির্ভর কৌশল থেকে সরে না আসায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের যুদ্ধে নতুন ধরনের হুমকির মুখে পড়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।বিশ্লেষকদের মতে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার যুদ্ধক্ষেত্রে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছে ছোট আকারের ফার্স্ট পার্সন ভিউ (FPV) সুইসাইড ড্রোন, যা খুব কম খরচে তৈরি হলেও মারাত্মক ধ্বংসক্ষমতা রাখে।এই ড্রোনগুলো মূলত ছোট কোয়াডকপ্টার, যার সামনে ক্যামেরা লাগানো থাকে এবং অপারেটর রিয়েল-টাইম ভিডিও দেখে গগলসের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করেন। লক্ষ্যবস্তুতে আঘাত করে ড্রোনটি বিস্ফোরিত হয়, ফলে এটিকে ‘কামিকাজে ড্রোন’ হিসেবেও উল্লেখ করা হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, এসব ড্রোনের দাম মাত্র কয়েকশ থেকে এক হাজার ডলারের মধ্যে, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র বা আর্টিলারির তুলনায় অনেক কম ব্যয়বহুল হলেও কার্যকারিতায় বড় ধরনের প্রভাব ফেলছে।প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থান, ট্যাংক এবং যানবাহনের ওপর একাধিক ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তারা বলছে, এসব হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে পরিচালিত হয়েছে।এদিকে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যমও স্বীকার করেছে যে, বহু বছর ধরে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললেও কম খরচের এই ধরনের ড্রোন হামলা মোকাবিলায় তারা এখনো পুরোপুরি প্রস্তুত নয়।যুদ্ধক্ষেত্রের বাস্তবতায় দেখা যাচ্ছে, কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে কোটি ডলারের ট্যাংক বা সামরিক যান ধ্বংস হওয়ার ঘটনা নতুন ধরনের অসম যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। এতে ইসরায়েলি বাহিনীর মধ্যে মানসিক চাপও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।তবে পরিস্থিতি নিয়ে দুই পক্ষ থেকেই ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে, যা যুদ্ধের প্রকৃত চিত্রকে আরও জটিল করে তুলছে। দক্ষিণ লেবাননে চলমান সংঘাত যে দ্রুত থামছে না, বরং প্রযুক্তিনির্ভর নতুন পর্যায়ে প্রবেশ করছে—এমনই ইঙ্গিত দিচ্ছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।এনএন/ ০২ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×