হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহরে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মে ২০২২, ০৭:৪৭ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল::

ওজনে কারচুপি ও নকল—নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৮ মে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চালায় র‌্যাব—১৫।

র‌্যাব—১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজারে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রি এবং বিভিন্ন উপায়ে ওজনে কারচুপি করা হচ্ছে। যার ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব—১৫ এর একটি আভিযানিক দল রামু, লিংকরোড, হিমছড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে ওজনে কারচুপি করে প্রতারণার দায়ে আপন ট্রেডিংকে ৫০ হাজার, নিষিদ্ধ ও নকল পণ্য বিক্রির দায়ে নুরু স্টোরকে ১০ হাজার, সেলিম স্টোরকে ১০ হাজার, বাবর স্টোরকে ১০ হাজার, করিম স্টোরকে ১০ হাজার, মামুন স্টোরকে ১০ হাজার, মুসা এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শহরে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহরে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মে ২০২২, ০৭:৪৭ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল:: ওজনে কারচুপি ও নকল—নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৮ মে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চালায় র‌্যাব—১৫। র‌্যাব—১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজারে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রি এবং বিভিন্ন উপায়ে ওজনে কারচুপি করা হচ্ছে। যার ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব—১৫ এর একটি আভিযানিক দল রামু, লিংকরোড, হিমছড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ওজনে কারচুপি করে প্রতারণার দায়ে আপন ট্রেডিংকে ৫০ হাজার, নিষিদ্ধ ও নকল পণ্য বিক্রির দায়ে নুরু স্টোরকে ১০ হাজার, সেলিম স্টোরকে ১০ হাজার, বাবর স্টোরকে ১০ হাজার, করিম স্টোরকে ১০ হাজার, মামুন স্টোরকে ১০ হাজার, মুসা এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×