হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহরে ফুটপাত দখল করে দোকান নির্মাণ: উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ জুলাই ২০২২, ০৭:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজার শহরের ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার পৌরসভা।

সোমবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের বাজারঘাটা সিটি ব্যাংকের নিচে এ অভিযান চালানো হয়।

এ সময় ফুটপাত দখল করে নির্মাণাধীন দোকান ভেঙ্গে দেয়া হয়। অভিযান চলাকালে সিফাত নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করলে তাকে কাগজপত্র পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাখিল না করা পর্যন্ত কোন ধরণের স্থাপনা তৈরি না করার জন্য সতর্ক করে দেয়া হয়।

আরও পড়ুন

নারী ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির স্বতন্ত্র কমিটি, কক্সবাজারে বিশেষ ওয়ার্কশপ

কক্সবাজার শহরের কনজার্ভেন্সী ইন্সপেক্টর কবির হোসাইন জানান, শহরের বাজারঘাটা সিটি ব্যাংকের নিচে ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার খবর পেয়ে কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপ প্রকৌশলীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান নির্মাণের সত্যতা পান। এসময় কাজ বন্ধ করে দেয়া হয় এবং নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে দেয়া হয়। পরবর্তীতে বৈধ কোন কাগজপত্র থাকলে পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেয়া হয়।

কক্সবাজার শহরের স্থানীয় ব্যবসায়ী ফোজাইল আহমেদ নোহেল জানান, শহরের ওই এলাকায় অবৈধভাবে জবর দখল ও মানুষের চলাফেরার ফুটপাত দখল করে জনৈক সিফাত নামের এক ব্যক্তি দোকান নির্মাণের কাজ শুরু করে। দিনে যেনতেন সন্ধ্যা নামার সাথে সাথে শ্রমিক দিয়ে রাতারাতি দোকান নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এঘটনা পৌরসভার নজরে আসলে পৌর কর্তৃপক্ষ অভিযান চালায়।

এ বিষয়ে অভিযুক্ত সিফাতের মোবাইল নম্বরে বার বার ফোন করলেও রিসিভ না বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শহরে ফুটপাত দখল করে দোকান নির্মাণ: উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহরে ফুটপাত দখল করে দোকান নির্মাণ: উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ জুলাই ২০২২, ০৭:৪৯ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজার শহরের ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার পৌরসভা। সোমবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের বাজারঘাটা সিটি ব্যাংকের নিচে এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করে নির্মাণাধীন দোকান ভেঙ্গে দেয়া হয়। অভিযান চলাকালে সিফাত নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করলে তাকে কাগজপত্র পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাখিল না করা পর্যন্ত কোন ধরণের স্থাপনা তৈরি না করার জন্য সতর্ক করে দেয়া হয়। কক্সবাজার শহরের কনজার্ভেন্সী ইন্সপেক্টর কবির হোসাইন জানান, শহরের বাজারঘাটা সিটি ব্যাংকের নিচে ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার খবর পেয়ে কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপ প্রকৌশলীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান নির্মাণের সত্যতা পান। এসময় কাজ বন্ধ করে দেয়া হয় এবং নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে দেয়া হয়। পরবর্তীতে বৈধ কোন কাগজপত্র থাকলে পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেয়া হয়। কক্সবাজার শহরের স্থানীয় ব্যবসায়ী ফোজাইল আহমেদ নোহেল জানান, শহরের ওই এলাকায় অবৈধভাবে জবর দখল ও মানুষের চলাফেরার ফুটপাত দখল করে জনৈক সিফাত নামের এক ব্যক্তি দোকান নির্মাণের কাজ শুরু করে। দিনে যেনতেন সন্ধ্যা নামার সাথে সাথে শ্রমিক দিয়ে রাতারাতি দোকান নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এঘটনা পৌরসভার নজরে আসলে পৌর কর্তৃপক্ষ অভিযান চালায়। এ বিষয়ে অভিযুক্ত সিফাতের মোবাইল নম্বরে বার বার ফোন করলেও রিসিভ না বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×