ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে টেকনাফ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম ইয়াহিয়া খান। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ইয়াহিয়া খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ‘OUT’ লিখে একটি পোস্ট দেন। এছাড়া আরেকটি পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ এলাকায় শহীদ হাদির দাফন নিয়ে আপত্তি তুলে তাকে ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করেন।
ওই পোস্টে তিনি লেখেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাদপ্রতিম শিক্ষকদেরই সংরক্ষিত সমাধিস্থল। এখানে শায়িত আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, দুই সাবেক উপাচার্য অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী ও অধ্যাপক আব্দুল মতিন। এখানে কোনো জঙ্গির কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো দিন ক্ষমা করবে না।”
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন “গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে তার সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।”
তিনি আরও জানান, ইয়াহিয়া খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। রোববার সকালে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়।




মন্তব্য করুন