হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ হলেন পরীমণি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২১ নভেম্বর – ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।

যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলনমেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও ভিডিও। যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে। সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরীমণির আলিঙ্গনের মুহূর্ত।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পরীমণিও শাকিবের ডাকে এই প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নিয়েছিলেন। অভিনেত্রীর নিজের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন পরী। এসময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি। একে অপরকে আলিঙ্গন করেন।

শাকিব-পরীমণির ওই ভিডিওতে ভক্তরাও বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ তাদের সুন্দর এই মুহূর্তের প্রশংসা করেছেন। আবার কেউ দু’জনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন।

তবে নায়ককে জড়িয়ে ধরে পরী কেন ‘ইমোশনাল’ হয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়।

আইএ/ ২১ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ হলেন পরীমণি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ হলেন পরীমণি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ নভেম্বর – ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলনমেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও ভিডিও। যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে। সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরীমণির আলিঙ্গনের মুহূর্ত।রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) পরীমণিও শাকিবের ডাকে এই প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নিয়েছিলেন। অভিনেত্রীর নিজের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন পরী। এসময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি। একে অপরকে আলিঙ্গন করেন।শাকিব-পরীমণির ওই ভিডিওতে ভক্তরাও বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ তাদের সুন্দর এই মুহূর্তের প্রশংসা করেছেন। আবার কেউ দু’জনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন।তবে নায়ককে জড়িয়ে ধরে পরী কেন ‘ইমোশনাল’ হয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়।আইএ/ ২১ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×