ফরিদপুর, ০১ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, এই কলি কয়েকদিন পানিতে ভেজালেই ফুল ফুটবে। শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারোয়ার তুষার।
সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার এনসিপির কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে করে সারোয়ার তুষার বলেন, ‘অনেক জল ঘোলা করেছেন। একবার দেবো না বলে ফেলছেন, তাই দেবেন না—এই ইগোর জায়গায় যাবেন না। এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত। এদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি-না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।’
সারোয়ার তুষার আরও বলেন, ‘দেশে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি। তাদের নেতা এরশাদ কবরে, জাতীয় পার্টিও কবরে যাবে। এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার যে চেষ্টা চলছে তা দেশের জনগণ মেনে নেবে না।’
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন