সিলেট, ৮ জুলাই – শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আশরাফুল নামের এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা বনাম মিশরের ফুটবল ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এই সংঘর্ষ ঘটে।
মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে খেলা চলাকালীন ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক তারেক রহমানের সঙ্গে শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাফিসের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি সাময়িকভাবে মিমাংসা হলেও প্রধান ফটক এলাকায় উভয় পক্ষ পুনরায় বিরোধে জড়ায়। এ সময় ছাত্রদলের সহ অর্থ সম্পাদক কাফি কাওসার তার বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এই সংঘর্ষে ছাত্রদল কর্মী আশরাফুল মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আশরাফুল অভিযোগ করেছেন যে খেলা চলাকালীন নাফিস বারবার পর্দার সামনে চলে আসায় তাকে বারণ করা হয়েছিল। পরবর্তীতে কাফি কাওসার মদ্যপ অবস্থায় সেখানে এসে বিবাদে জড়ান। অভিযোগের বিষয়ে জানতে কাফি কাওসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এনএন/ ৮ জুলাই ২০২৬




মন্তব্য করুন