হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন


ঢাকা, ১৮ আগস্ট – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৬ ভরি সোনার গয়নাসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১৭ আগস্ট) দিনব্যাপী বিমানবন্দরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

তিনি বলেন, রোববার সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বর এলাকা থেকে মো. সালেহ ফয়সালকে (২৭) আটক করা হয়। তার কাছ থেকে ২৯৩ দশমিক ৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা।

একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪) নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯৫ গ্রাম সোনা। যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা।

এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে একই টার্মিনাল থেকে মাসুম রানা (৩২) নামের আরও একজনকে আটক করে এপিবিএন। তার কাছ থেকে ১৯৯ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাকে বিমানবন্দরস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক আরও বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সোনা চোরাচালানের মতো অপরাধ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ আগস্ট – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৬ ভরি সোনার গয়নাসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।রোববার (১৭ আগস্ট) দিনব্যাপী বিমানবন্দরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রোববার সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বর এলাকা থেকে মো. সালেহ ফয়সালকে (২৭) আটক করা হয়। তার কাছ থেকে ২৯৩ দশমিক ৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা।একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪) নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯৫ গ্রাম সোনা। যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা।এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে একই টার্মিনাল থেকে মাসুম রানা (৩২) নামের আরও একজনকে আটক করে এপিবিএন। তার কাছ থেকে ১৯৯ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাকে বিমানবন্দরস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক আরও বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সোনা চোরাচালানের মতো অপরাধ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৮ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×