হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন


ঢাকা, ০২ নভেম্বর – রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক যাত্রীর পাকস্থলীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১ নভেম্বর) রাতে অভ্যন্তরীণ টার্মিনালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় এসে নামার পর ওই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

আটক পান্নু হাওলাদার বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

এপিবিএন জানায়, পান্নু হাওলাদার পাকস্থলীর ভেতরে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয় এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল। এসব প্যাকেট খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর একটি ঘটনা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ নভেম্বর – রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক যাত্রীর পাকস্থলীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।শনিবার (১ নভেম্বর) রাতে অভ্যন্তরীণ টার্মিনালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় এসে নামার পর ওই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।আটক পান্নু হাওলাদার বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।এপিবিএন জানায়, পান্নু হাওলাদার পাকস্থলীর ভেতরে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয় এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল। এসব প্যাকেট খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর একটি ঘটনা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×